সরকার বিরোধীদলের ৩১০ নেতাকর্মীকে খুন-গুম করেছে: মির্জা ফখরুল

ফেনী প্রতিনিধি
২৫ জুন ২০১৪, ১৯:০৩আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১৯:০৪

বর্তমান সরকার বিরোধীদলের ৩১০ নেতাকর্মীকে খুন ও গুম করেছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিজ নির্বাচনী এলাকা ফেনী জেলার ফুলগাজী উপজেলার মুন্সিরহাট বাজারে বন্যার্তদের মাঝে ইফতার সামগ্রী বিতরণপূর্ব এক পথসভায় তিনি একথা বলেন। ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একরাম হত্যার কথা উল্লেখ করে তিনি বলেন, শুধু ফেনী নয় সারাদেশেই এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটছে। আর এসব হত্যার সঙ্গে জড়িত গডফাদারদের মদদ দিচ্ছে বর্তমান অবৈধ সরকার। একরাম হত্যার ঘটনায় বিএনপি নেতা মিনার চৌধুরীকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন,সরকার তরুণ নেতা তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। ফুলগাজী উপজেলা, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা সদরেও বক্তব্য রাখেন ফখরুল। পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মো. শাহজাহান, বরকত উল্লাহ বুলু, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কেন্দ্রীয় শ্রমিক দলের যুগ্ন সম্পাদক মোস্তাফিজুল করিম ভূঁইয়া, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবু তাহের, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিস্টার প্রমুখ। পথসভা শেষে উপজেলার এক হাজার দু'শ পরিবারের মাঝে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

বিএল/এফএ
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের