মির্জা ফখরুলকে সঙ্গে নিয়েই খালেদা জিয়ার সাক্ষাৎ চায় ঐক্যফ্রন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৯, ২২:১৩আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২২:৩০





জাতীয় ঐক্যফ্রন্ট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চান জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। বিএনপি ও ঐক্যফ্রন্ট সূত্রে এ কথা জানা গেছে।
মির্জা ফখরুল এখন দেশের বাইরে রয়েছেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার দুপুরে তার দেশে ফেরার কথা। এরপর বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
গত সোমবার (২১ অক্টোবর) ঐক্যফ্রন্ট নেতা আ স ম আবদুর রবের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠক শেষে রব সাংবাদিকদের জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়ে সম্মতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে সাক্ষাতের দিনক্ষণ এখনও ঠিক হয়নি।
ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ৮ জনের তালিকা দেওয়া হলেও সর্বোচ্চ ৫ জনকে একসঙ্গে সাক্ষাতের অনুমতি দিতে পারে সরকার। এক্ষেত্রে ড. কামাল হোসেন, আ স ম রব, মাহমুদুর রহমান মান্না, ড. রেজা কিবরিয়া অথবা ডা. জাফরুল্লাহ চৌধুরী ও মির্জা ফখরুল যাবেন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করতে।
ফ্রন্টের একাধিক নেতা জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে নিজেদের ব্যক্তিগত কিছু বিষয় তুলে ধরেন প্রতিনিধি দলের সদস্যরা। বিষয়টি নিয়ে ফ্রন্টের অভ্যন্তরে সমালোচনা হয়। তবে এখন পর্যন্ত সাক্ষাতের বিষয়বস্তু নিয়ে ঐক্যফ্রন্টে ফলোআপ আলোচনা হয়নি।

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সম্মতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী: রব


ফ্রন্টের প্রভাবশালী এক নেতা বলেন, ‘সরকারের উচ্চপর্যায়ে এই সাক্ষাৎকে কীভাবে দেখা হচ্ছে, তা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ফ্রন্টের এত নেতাকে একসঙ্গে দেখা করতে দেবে কিনা, তাও অনিশ্চিত। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে গিয়ে নেতারা যেভাবে নিজেদের সমস্যা তুলে ধরেছেন, তাতে অনেক প্রশ্ন তৈরি হয়েছে।’

বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দেশে ফেরার পর ফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠক হবে। কী বিষয়ে কথা হবে, কারা যাবেন ইত্যাদি বিষয় আলোচনা হবে।
জানতে চাইলে ফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ডা. জাফরুল্লাহ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, মির্জা ফখরুল দেশে ফিরছেন বৃহস্পতিবার। তিনি আসার পর আমরা আলোচনা করবো। কী বিষয় নিয়ে কথা হবে, কতজন যাবে, এসব বিষয় ঠিক করবো।
ফ্রন্টের আরেক নেতা সুব্রত চৌধুরী বলেন, সাক্ষাৎ করতে যে আবেদন করা হয়েছে তাতে ৯ জনের নাম ছিল। ওই তালিকায় মির্জা ফখরুলের নাম ছিল না। এখন তিনি আসার পর আবার আবেদন পাঠানো হবে কারা অধিদফতরে।

 

/এসটিএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী