আগামী ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা ডাকা হয়েছে। সকাল ১১টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (২৫ অক্টোবর) এ কথা জানানো হয়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে বৈঠকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।








