‘পুলিশের সেবা নিতে আসা মানুষকে যেন হয়রানির শিকার হতে না হয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৯, ২০:৩৬আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ২২:৫১

কমিউনিটি পুলিশিং সমাবেশে বক্তব্য রাখছেন আবু হাসান বাবলা

চলমান শুদ্ধি অভিযানে দক্ষতা, সততার সঙ্গে কাজ করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। তিনি বলেন, ‘সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়াসহ পুলিশি সেবা পেতে মানুষকে যেন কোনও ধরনের হয়রানির শিকার না হতে হয়, সেদিকে আরও যত্নবান হতে হবে।’ শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর মোহাম্মদবাগে কদমতলী থানা কমিউনিটি পুলিশিং সমাবেশে তিনি এ আহ্বান জানান।

বাবলা বলেন, ‘প্রধানমন্ত্রী শেষ হাসিনা যে উদ্দেশ্যকে সামনে রেখে সারাদেশে শুদ্ধ অভিযান শুরু করেছেন, তার পূর্ণাঙ্গ সফলতা অর্জনের জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যকে অত্যন্ত দক্ষতা, সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ থেকে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট সানজিদা খানম, ড. আওলাদ হোসেন, কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দীন মীর, কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি মো. নাসিম মিয়া, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ মাসুক রহমান, ঢাকা দক্ষিণ সিটির ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নুর হোসেন প্রমুখ।

/এসটিএস/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী