আ.লীগের বন ও পরিবেশ উপ-কমিটিকে ‘ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হিরো’ পুরস্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০১৯, ২০:২০আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ২০:২৯

আ.লীগের বন ও পরিবেশ উপ-কমিটিকে ‘ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হিরো’ পুরস্কার ক্ষমতাসীন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ- কমিটিকে ‘ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হিরো’ পুরস্কার দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের ঢাকা কার্যালয় উপ-কমিটিকে এ-সংক্রান্ত একটি প্রশংসাপত্র হস্তান্তর করেছে।
শনিবার (২ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত উপ-কমিটির সভায় এই তথ্য জানানো হয়।
পরিবেশ রক্ষায় জাতিসংঘ থেকে বাংলাদেশের কোনও রাজনৈতিক দলের এটাই প্রথম স্বীকৃতি।
সভায় বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য সচিব এবং আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, “আওয়ামী লীগ ‘ইউনাইটেড নেশনস ইনভায়রনমেন্ট প্রোগ্রাম’ (ইউএনইপি) কার্যক্রমে অংশ নিয়ে কিছুদিন আগে এ সম্মান অর্জন করেছে। এ অর্জন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার, এ অর্জন দলের বন ও পরিবেশ উপ-কমিটির সবার৷”
তিনি বলেন, ‘আমরা পরিবেশ ঝুঁকি মোকাবিলায় দেশজুড়ে কাজ করেছি। সারাদেশে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত প্রায় ৪ কোটি মানুষকে পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করার জন্য কাজ করেছি৷’ আগামীতে চলমান এ উদ্যোগ আরও এগিয়ে নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান ড. খন্দকার বজলুর রহমানের সভাপতিত্বে সভায় জানানো হয়েছে, বন ও পরিবেশ উপ-কমিটি আগামী ২৭ ও ২৮ নভেম্বর ঢাকায় একটি পরিবেশ বিষয়ক সম্মেলন আয়োজন করবে। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে ১ কোটি গাছ লাগানো হবে ঘোষণা দেওয়া হয়েছে।

/এমএইচবি/এইচআই/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম