খোকাকে দেশে ফেরাতে প্রধানমন্ত্রীকে ব্যবস্থা নেওয়ার আহ্বান ন্যাপের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০১৯, ১৮:৩১আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ১৮:৩৫

সাদেক হোসেন খোকা (ফাইল ছবি)

ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার শেষ ইচ্ছা পূরণে মানবিক বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ন্যাপ। রবিবার (২ নভেম্বর) এক বিবৃতিতে দলটির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া এই আহ্বান জানান।

তারা বলেন, ‘১৯৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা দূরপ্রবাসে মৃত্যুর অপেক্ষায় বেঁচে আছেন। এই বীর মুক্তিযোদ্ধার শেষ ইচ্ছা অনুসারে তাকে দেশে ফেরানোর পেছনের সব প্রতিবন্ধকতা অপসারণের ব্যবস্থা নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

আরও বলা হয়, ‘রাজনৈতিক মতপার্থক্য ও মতবিরোধ থাকার পরও সবাই স্বীকার করবেন যে, সাদেক হোসেন খোকা সারা জীবন দেশ ও জাতির উন্নয়নে কাজ করেছেন। খোকা কেবল একজন মুক্তিযোদ্ধাই নন, তিনি মেয়র হওয়ার পর রাজধানী ঢাকার অনেকগুলো সড়কের নাম মুক্তিযুদ্ধের সব সেক্টর কমান্ডার ও খেতাবধারী মুক্তিযোদ্ধাদের নামে করেছিলেন। তিনিই প্রথম বিজয় দিবসে নগরভবনে মুক্তিযোদ্ধাদের মিলনমেলার আয়োজন করেছিলেন। অথচ তার মতো একজন মানুষের জীবিত কিংবা মৃত অবস্থায় দেশে ফেরা অনিশ্চিত। খোকার জীবনের শেষ ইচ্ছা অনুযায়ী অন্তিম সময়ে তাকে দেশে নেয়াও পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। পাসপোর্ট না থাকায় দেশে ফিরতে পারছেন না তিনি। পরবর্তী সময়ে কী হবে, এ নিয়ে স্বজনরা গভীর দুর্ভাবনায় পড়েছেন। এই অবস্থায় সরকার প্রধান ও স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে সব বাধা দূর হবে বলে আশা করি।’ 

/এএইচআর/এএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের