ক্ষমতার জন্য মুক্তিযুদ্ধকে ব্যবহার গ্রহণযোগ্য হতে পারে না: আমীর খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৯, ০০:৪৫আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ১৭:০১

বক্তব্য রাখছেন আমীর খসরু

ক্ষমতার জন্য মুক্তিযুদ্ধকে ব্যবহার গ্রহণযোগ্য হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতির দরকার নেই। কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে মূলধন করে রাজনীতি চলছে, এটা কষ্টের বিষয়। মুক্তিযুদ্ধ মূলধন হতে পারে না। ক্ষমতায় থাকার জন্য মুক্তিযুদ্ধকে অব্যাহতভাবে ব্যবহার করা কোনোদিনই গ্রহণযোগ্য হতে পারে না।’

রবিবার (১০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘বর্তমানে যারা মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করছেন, তারা ইতিহাসবিদ নয়; তারা রাজনীতিবিদ। সারা বিশ্বে মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করে ইতিহাসবিদেরা। কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করছেন রাজনীতিবিদরা। রাজনীতিবিদ যখন ইতিহাসবিদ হয়ে যান, তখন সেটা ইতিহাস থাকে না।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘যেসব কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আওয়ামী লীগ তার সব কেড়ে নিয়েছে। কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, বাকস্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন, গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন, আইনের শাসন ফিরিয়ে দিয়েছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, বাংলাদেশকে একটা স্বাধীন-সার্বভৌম জাতি হিসেবে জাতীয়তাবাদী চিন্তা-চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন জীবন দিয়েছেন।’

নতুন প্রজন্মের উদ্দেশে আমীর খসরু বলেন, ‘আজকের প্রজন্ম যারা, তাদের দায়িত্ব সঠিক ইতিহাস আগামী দিনে প্রণীত করা। জাতি-ধর্ম নির্বিশেষে এই নেতৃত্বে যোগদান করবেন আপনারা। আপনারা আগামী দিনের কার্যক্রম ঠিক করুন। নেত্রীকে কীভাবে মুক্ত করবেন, সঠিক সিদ্ধান্ত নিন। তাহলেই বাংলাদেশ যে কারণে স্বাধীন হয়েছে এবং ৭ নভেম্বরের যে চেতনা, তার সঠিক রূপ দিতে পারবেন।’

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/এইচএন/এমএ/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী