খালেদা জিয়ার মুক্তির দাবিতে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৯, ০৪:৪৮আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ০৪:৫২

খালেদা জিয়ার মুক্তির দাবিতে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের বিক্ষোভ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মুক্তিযুদ্ধের প্রজন্ম দল। শুক্রবার রাজধানীর নয়া পল্টনে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি-র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ দলটির কেন্দ্রীয় নেতারা।
রুহুল কবির রিজভী অভিযোগ করেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। সারা শরীর ব্যথায় কাতরাচ্ছেন। হাত-পা নাড়াতে পারছেন না। সুচিকিৎসার অভাবে তার জীবন সংকটাপন্ন। তিনি অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো গণবিজ্ঞপ্তি সম্পর্কে রিজভী বলেন, সরকারি এ বিজ্ঞপ্তি গণমাধ্যম নিয়ন্ত্রণমূলক। মূলত সরকারদলীয় লোক ও প্রশাসনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের খবর যাতে প্রকাশ না পায় সেজন্যই এ আদেশ জারি করা হয়েছে। লোকদেখানো অভিযানে কিছু ছিঁচকে দুর্নীতিবাজের নাম প্রকাশের পর গণমাধ্যমে সরকারের শীর্ষ দুর্নীতিবাজদের তালিকা প্রকাশের আতঙ্ক থেকে এ আদেশ জারি করা করা হয়েছে।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি-র সভাপতি হাবিব উন নবী খান সোহেল, বিএনপি-র সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি শামা ওবায়েদ প্রমুখ।

/এসটিএস/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের