খাওয়ার বদলে মানুষ পেঁয়াজ দিয়ে মালা বানাচ্ছে: অলি আহমদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৯, ১৭:৩৭আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ১৮:১০

কর্নেল (অব.) অলি আহমদ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, ‘খাওয়ার বদলে মানুষ পেঁয়াজ দিয়ে গলার মালা বানাচ্ছে। পেঁয়াজের জন্য দেশের ১৮ কোটি মানুষ আর্তনাদ করছে। আর সরকার ব্যর্থতার দায় স্বীকার না করে মিথ্যা আশ্বাস দিয়ে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে।’
শনিবার (১৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন।
এলডিপির সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দীন রাজ্জাকের সই করা বিবৃতিতে বলা হয়েছে, ‘গত কয়েক মাস ধরে প্রতিদিন কিছু না কিছু ঘটনা ঘটছে। কখনও ব্যাংকের টাকা লুট হচ্ছে, কখনও শেয়ারবাজারের টাকা লুট হচ্ছে, ঋণখেলাপির সংখ্যা দিন দিন বাড়ছে। ধর্ষণ ও মাদকের আগ্রাসন তো আছেই। এর সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছে রেল ও সড়কপথের দুর্ঘটনা। এতে করে মারা যাচ্ছে শত শত লোক।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বিএনপির আমলে সারের সামান্য সংকটে আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলন করেছিল। আজ জনগণের নির্বাচিত সরকার থাকলে দেশে এ ধরনের সমস্যা সৃষ্টি হতো না। এ দেশের মানুষ খুবই ভালো, এত কষ্ট পাওয়ার পরও নীরবে ঘরে বসে আছে। তবে সবসময় যে এভাবে ঘরে বসে থাকবে এর নিশ্চয়তা নেই। কারণ, এ দেশের জনগণ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে।’
আওয়ামী লীগ সরকারের উচিত পদত্যাগ করে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা। এতে সুশাসন প্রতিষ্ঠাসহ জনগণ মুক্তি পাবে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।

/এসটিএস/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম