বিএনপির ঝটিকা মিছিল, কলাবাগানে শুরু ল্যাবএইডে গিয়ে শেষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০১৯, ১২:১৬আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ১২:৫৮

বিএনপির ঝটিকা মিছিল দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝটিকা মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২ ডিসেম্বর) সকালে কলাবাগান বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মিছিলটি ল্যাবএইড হাসপাতালের কাছে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে পথসভায় দেওয়া বক্তব্যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থার  চরম অবনতি হচ্ছে। দেশনেত্রীকে চিকিৎসা দেওয়ার নামে নানা টালবাহানা ও জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে সরকার। জনগণের দাবি উপেক্ষা করে খালেদা জিয়াকে কোনও বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি।’
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘খালেদা জিয়াকে বন্দি করে বিনা চিকিৎসায় আপনি অমানবিক কষ্ট দিচ্ছেন। তার  প্রতি এই নিষ্ঠুরতা বিশ্বের স্বৈরশাসকরা যে আচরণ করে সেই আচরণেরই সমতুল্য।
তাকে আর কষ্ট না দিয়ে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানাই।’
তিনি বলেন, ‘আপনি (শেখ হাসিনা) জনগণের পুঞ্জীভূত ক্রোধ আঁচ করতে পারছেন না বলেই বিএনপি চেয়ারপারসনকে মুক্তি না দিয়ে তাকে তিলে তিলে নিঃশেষ করার চেষ্টা করছেন।’
বিএনপি নেতার অভিযোগ, ‘দেশে ভয়াবহ দুঃশাসনের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের এখন নাভিশ্বাস উঠেছে। দেশ পরিচালনায় আপনারা এখন ব্যর্থ। বর্তমান শাসক গোষ্ঠীর ভয়াবহ দুঃশাসনকে প্রতিরোধ করতে মানুষ এখন প্রস্তুত।’
রিজভীর নেতৃত্বে ঝটিকা মিছিলে অংশ নেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আশফাক, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মাহমুদুর রহমান সুমন, পশ্চিম ছাত্রদল নেতা কামরুজ্জামান জুয়েল এবং যুবদল নেতা সোহেল প্রমুখ।

/এসটিএস/এসটি/এমএমজে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী