দল শক্তিশালী না হলে সরকার শক্তিশালী হয় না: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৯, ১১:৪১আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ১১:৪৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (ফাইল ফটো) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দল শক্তিশালী না হলে সরকার শক্তিশালী হয় না। তাই দলকে শক্তিশালী করতে হবে। কিছু কিছু জায়গায় মাঝে-মধ্যে দ্বন্দ্ব-কলহ দেখা যায়। এসব বিরোধ বন্ধ করতে হবে। শনিবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে তিনি এ কথা বলেন। এর আগে কাউন্সিল অধিবেশন উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা।
বিতর্কিতদের দলে জায়গা নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমাদের হাজার-হাজার, লক্ষ্য-লক্ষ্য নেতাকর্মী। বিতর্কিত লোকজন আমাদের দরকার নেই। শীতের অতিথি পাখিরা সুসময়ে আসে, দুঃসময়ে তারা থাকবে না। সেই মৌসুমি পাখিদের আমাদের দরকার নেই।
অপরাধীরা নজরদারিতে রয়েছে জানিয়ে তিনি বলেন, যারা লুটপাট, জমি দখল, চাঁদাবাজি করে তাদের আমাদের দরকার নেই। তাদের বিরুদ্ধে অ্যাকশন সারা বাংলাদেশে শুরু হয়েছে। এ অভিযান চলবে। তারা নজরদারিতে আছে। দলের প্রতিটি পর্যায়ে দূষিত রক্ত বের করে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করা হবে।
দলের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ ও জনগণকে বাঁচাতে এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। আওয়ামী লীগকে বাঁচাতে হলে দলের নেতাকর্মীদের বাঁচাতে হবে। আর বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই।

আরও পড়ুন: প্রতিটি নাগরিকের অধিকার পূরণে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী 

                  আ.লীগের কাউন্সিল অধিবেশন চলছে

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম