‘গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি হামলা বেআইনি ঘোষণা করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২০, ১৯:৫০আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ১৯:৫১

সমাবেশে বক্তব্য রাখছেন সাইফুল হক

পুলিশের দায়িত্ব হচ্ছে দুষ্টের দমন আর শিষ্ঠের লালন করা বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ‘সেই পুলিশ যখন শান্তিপূর্ণ সভা-সমাবেশ, মিছিল-মিটিংয়ে কোনও উসকানি ছাড়া হামলা করে, তার মানে তারা সংবিধান লঙ্ঘন করছে। এই সমাবেশ থেকে বলতে চাই, কোনও গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের হামলাকে বেআইনি ঘোষণা করতে হবে।’

শুক্রবার (৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি জুলুম-নির্যাতন বন্ধের দাবিতে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, ‘দেশের মানুষ বিশ্বাস করে না বর্তমান সরকারের অধীনে কোনও বিশ্বাসযোগ্য নির্বাচন হবে। তাই আজকে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বাস্তবে আর কোনও পথ নাই।’

নির্বাচন কমিশনকে উদ্দেশ করে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। মানুষের ভোটের অধিকার রক্ষা করা তাদের দায়িত্ব। অসাংবিধানিক কাজ করে সরকারের পক্ষে ভূমিকা রাখতে গিয়ে পুরো নির্বাচনি ব্যবস্থাকে ধ্বংস করেছে। নির্বাচন কমিশনের ওপরে সাধারণ মানুষের ন্যূনতম যে বিশ্বাসটুকু ছিল, সেটা উনারা ধ্বংস করেছেন। দেশের মানুষ বিশ্বাস করে না এই নির্বাচন কমিশন দিয়ে দেশে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। পাড়ার কোনও ক্লাবের নিরপেক্ষ নির্বাচন করার ক্ষমতাও এই কমিশনের নাই।’

ভারতের কাছে সরকার আত্মসমর্পণ করেছে মন্তব্য করে সাইফুল হক বলেন, ‘বিজিবি বলেছে, গত দুই সপ্তাহে চারশ’র বেশি মানুষ ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এটাতো হিসাবের কথা, বেহিসাবে কতজন আসছে সেটা জানি না। এই সরকারের যেহেতু সাধারণ মানুষের সমর্থন নাই, তাই ভারত সরকারের কাছে আত্মসমর্পণ করে নতজানু নীতি নিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বকে তারা বিপন্ন করছে।’

সরকারকে পরাজিত করতে ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজন বলে মন্তব্য করে তিনি বলেন, ‘এই সরকারের কাছে মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা কোনও কিছুই আজকে নিরাপদ নয়। তাই এই ফ্যাসিবাদী সরকারকে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে পরাজিত করতে হবে।’

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের