পালিত হচ্ছে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী, দুপুরে যোগ দেবেন প্রধানমন্ত্রী

ঢাবি প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২০, ১০:৪৬আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ১১:১২

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ছাত্রলীগ নেতাকর্মীরা আজ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার (৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। আওয়ামী লীগ ও ছাত্রলীগ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে উপস্থিত থাকতেই এ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী।

ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী জানান, ‘সকাল সাড়ে ৬টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে সংগঠনটির ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। সকাল সাড়ে ৮টায় কার্জন হলে কেক কাটা হয়। ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা এতে উপস্থিত ছিলেন। দুপুর আড়াইটায় প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠান ও পুনর্মিলনী রয়েছে। প্রধানমন্ত্রী সেখানে যোগ দেবেন।’

কার্জন হলে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছাত্রলীগ সূত্রে জানা গেছে, বিকালে সংগঠনটির সাবেক নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত হবে পুনর্মিলনী অনুষ্ঠান। কেন্দ্রের পাশাপাশি সারাদেশের ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতারা উপস্থিত থাকবেন। আগেই সবার কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়।

দুই দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে রবিবার (৫ জানুয়ারি) পালিত হবে রক্তদান কর্মসূচি। এরপর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ। শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ হবে।

আরও পড়ুন- ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ 

/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান