ইসিকে আরও কঠোর হওয়ার আহ্বান কাদেরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২০, ১৩:৩৮আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ১৫:৪৫

ইসিকে আরও কঠোর হওয়ার আহ্বান কাদেরের ঢাকার আসন্ন দুই সিটি নির্বাচনে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য ইসিকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

সিটি নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে বিএনপি। এ প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘ইসির হাতে অনেক ক্ষমতা আছে, পুলিশ আছে। আচরণবিধি মানার বিষয়ে নির্বাচন কমিশনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানাচ্ছি। এখানে সরকারের কোনও প্রকার হস্তক্ষেপ নেই।’

প্রধানমন্ত্রীর বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, যারা নিয়ম মানবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই উচিত।’

সিটি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলরদের প্রসঙ্গে জানতে চাইলে কাদের বলেন, ‘আওয়ামী লীগের মনোনয়ন কমিটির কাছে বিদ্রোহীদের বিষয়ে নানা আলোচনা আছে। অপেক্ষা করুন বিস্তারিত জানতে পারবেন।’

গত বছরের অনেক বিদ্রোহী প্রার্থীকে এবার মনোনয়ন দেওয়া হয়েছে, এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এটা আমাদের একান্তই নিজস্ব বিষয়। প্লিজ লিভ ইট।’

সরস্বতী পূজার দিন সিটি নির্বাচন হওয়ায় তারিখ পরিবর্তনের জন্য বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে বিক্ষোভকারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আমি আদালতের রায়কে সম্মান করতে চাই। তারিখের বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। তাই এই রায়কে নির্বাচন কমিশন ফলো করবে, এটাই স্বাভাবিক। সবকিছু মিলিয়ে আদালত যে নির্দেশ দিয়েছেন, প্রত্যাশিত নির্বাচনের এই রায় মেনে নিয়ে সবাই অংশ নেবে এটাই আমার বিশ্বাস।’

বিক্ষোভকারীদের মধ্যে ছাত্রলীগের সদস্যরাও রয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীরা থাকতে পারেন, তবে তারা হিন্দু সম্প্রদায়ের। ধর্মীয় কারণে তারা এই বিক্ষোভে অংশ নিতে পারেন, তবে দলীয় কারণে নয়।’

এসময় দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের বিরুদ্ধে দুদকের মামলা প্রসঙ্গে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘ইশরাকের মামলার বিষয়ে দুদক চেয়ারম্যানকে জিজ্ঞাো করুন।’

নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে বিএনপির আপত্তির বিষয়টি উল্লেখ করা হলে তিনি বলেন, ‘বিএনপি সারাজীবন এনালগ থাকতে চায়।’

/এসআই/এনএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম