সিটি ভোটে আ. লীগের মেয়র প্রার্থীদের প্রচারণায় অংশ নেবে বিকল্পধারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২০, ১৮:২৮আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১৮:৩১

বিকল্প ধারা

ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং মো. আতিকুল ইসলামকে দলীয় সমর্থন দিয়েছে সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী নেতৃত্বাধীন বিকল্পধারা। এছাড়াও আওয়ামী লীগের মেয়র প্রার্থীদের পক্ষে সরাসরি নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।  বুধবার (২২ জানুয়ারি) দুপুরে মধ্যবাড্ডার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি সভাপতিত্ব করেন।

সভায় গৃহীত সিদ্ধান্তে বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার থেকে আওয়ামী লীগের মেয়র প্রার্থীদের পক্ষে বিকল্পধারার নেতা-কর্মীরা বিরতিহীন প্রচার চালাবেন। এই প্রচার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য গোলাম সারোয়ার মিলন এবং উত্তর সিটি করপোরেশনে প্রেসিডিয়াম সদস্য মাহবুব আলীকে আহ্বায়ক নিযুক্ত করে দুই সিটিতে ১০১ সদস্যের দুটি প্রচার উপ-কমিটি গঠন করা হয়েছে।

উপ-কমিটি পরিচালিত প্রচার কার্যক্রম কেন্দ্রীয়ভাবে সমন্বয় করবেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি, প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী বীরবিক্রম, প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী এমপি ও দফতর সম্পাদক ওয়াসিমুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী বীরবিক্রম, প্রেসিডিয়াম সদস্য গোলাম সারোয়ার মিলন, প্রেসিডিয়াম সদস্য মাহবুব আলী, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান প্রমুখ।                       

/এসটিএস/টিএন/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের