ব্যারিস্টার তাপসের ইশতেহার ২৯ জানুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২০, ১৭:৪০আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১৮:১৩

নির্বাচনি প্রচারে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস তার নির্বাচনি ইশতেহার প্রকাশ করবেন ২৯ জানুয়ারির মধ্যে। শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর বংশাল এলাকায় নির্বাচনি প্রচারের সময় গণমাধ্যমকর্মীদের তিনি এই তথ্য জানান।

তাপস বলেন, ‘আমরা যে উন্নয়নের রূপরেখা প্রকাশ করেছি, সেটি ঢাকাবাসী সাদরে গ্রহণ করেছে। যেখানেই যাচ্ছি, বিপুল সাড়া পাচ্ছি। আশা করি, ২৮ বা ২৯ জানুয়ারির মধ্যে আমাদের বিস্তারিত নির্বাচনি ইশতেহার প্রকাশ করতে পারবো।’ তিনি আরও বলেন, ‘আমাদের ৫টি রূপরেখা−ঐতিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা, সুশাসিত ঢাকা ও উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে আগামী ১ ফেব্রুয়ারির নির্বাচন ঢাকাবাসীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে ঢাকাবাসীর রায়ের মাধ্যমে উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে একটি নবযাত্রা করতে চাই। আশা করি, ঢাকাবাসী নৌকা মার্কায় রায় দিয়ে আমাকে সেবক হিসেবে নির্বাচিত করবে।’

‘বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে’—এমন অভিযোগের বিষয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তাপস বলেন, ‘আপনারা লক্ষ করেছেন, আমাদের নেতাকর্মীসহ ঢাকাবাসীর স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে লক্ষ করছি, আমাদের প্রতিপক্ষ অভিযোগ নিয়ে ব্যস্ত। তাদের ঢাকাবাসীর জন্য কোনও উন্নত রূপরেখা নেই। তারা জাতীয় রাজনীতি নিয়ে ব্যস্ত। আর আমরা ঢাকাবাসীর উন্নয়ন ও জনসংযোগ নিয়ে ব্যস্ত।’

ব্যারিস্টার তাপস বলেন, ‘এই ঐতিহ্যবাহী বংশাল ও কোতোয়ালিবাসীর জন্য ৩০ বছরের মহাপরিকল্পনা গ্রহণ করেছি। এই এলাকার ঐতিহ্যকে বিশ্ববাসীর কাছে প্রকাশ করবো। আমাদের নির্বাচনি ইশতেহার প্রকাশের কার্যক্রম শুরু হয়েছে।’

গণসংযোগ চলার সময় যেন রাস্তাঘাটে কোনও ধরনের অচলাবস্থার সৃষ্টি না হয়, সেদিকে খেয়াল রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান তাপস।

/এসএস/এমএনএইচ/এমএমজে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম