ক্ষমতাসীনদের আচরণবিধি ‘লঙ্ঘন’ কূটনীতিকদের জানালো বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২০, ২০:৪৪আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ২১:০৫

বিএনপি কূটনীতিকদের কাছে ঢাকার দুই সিটি নির্বাচনের প্রচারণায় ক্ষমতাসীনদের নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনসহ দলীয় প্রার্থীদের ওপর হামলার অভিযোগ করলো বিএনপি। রবিবার (২৬ জানুয়ারি) বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঘণ্টাব্যাপী বৈঠকে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে দলীয় প্রার্থী ইশরাক হোসেনের ওপর হামলার ঘটনা এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা দেওয়ার বিষয়টিও কূটনীতিকদের অবহিত করা হয়েছে।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘সিটি নির্বাচনকে সামনে রেখে যেসব ঘটনা ঘটছে তা নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। মানুষ অধিকারহীন অবস্থায় আছে। সরকারি দলের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে রাস্তায়-ফুটপাতে নির্বাচনি ক্যাম্প স্থাপন করেছেন, বড় বড় পোস্টার ছাপানো, সময়-অসময়ে মাইক ব্যবহার করে যাচ্ছেন। এগুলো নির্বাচন কমিশনের দৃষ্টিগোচরও হচ্ছে না। আগামী ২৮ জানুয়ারি যে বৈঠক ডাকা হয়েছে তার আলোচ্যসূচিতেও এসব নেই।’

এরকম অবস্থায় নির্বাচনে কোনও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই বলে দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘যেখানে লেভেল প্লেয়িং ফিল্ড হবে না সেখানে নির্বাচনের ওপর মানুষের ভরসা কোত্থেকে আসবে?’

বিএনপির ‘ফরেন রিলেশন্স’ কমিটির প্রধান আমীর খসরু অভিযোগ করে বলেন, ‘সব ধরনের বাধা-বিপত্তি সৃষ্টি করে একপক্ষকে আটকে রাখা হচ্ছে এবং আরেক পক্ষ সব আইন ভঙ্গ করে নির্বাচনি কার্যক্রম চালাচ্ছে।’

ইভিএমে ভোটের বিষয়টিও কূটনীতিকদের জানানো হয়েছে উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘কূটনীতিকরা প্রযুক্তিগতভাবে উন্নত দেশের মানুষ। তারা কেউ কিন্তু ইভিএম ব্যবহার করছেন না। কারণ, ইভিএম ব্যবহার করার অর্থ হচ্ছে প্রোগ্রামিংটা যারা করবে তাদের পক্ষে যাবে। প্রোগ্রামে যা থাকবে তা-ই রেজাল্ট হবে, এটা পরিষ্কার।’

বেশিরভাগ দেশে ইভিএম ব্যবহার হচ্ছে না দাবি করে তিনি আরও বলেন, ‘দুই-চারটা দেশে যারা ব্যবহার করছে সেখানে সমস্যা দেখা দিচ্ছে। বাংলাদেশের মানুষ সারা জীবন ব্যালট পেপারে ভোট দিয়ে আসছেন, কোনও সমস্যা নাই। সেখানে ৪ হাজার কোটি টাকায় ইভিএম এনে ভোটকে প্রশ্নবিদ্ধ করে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে প্রক্রিয়া, এটা গ্রহণযোগ্য হতে পারে না।’

বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, কানাডা, ভারত, ফ্রান্স, তুরস্ক, জার্মানি, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়নসহ ২০ দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

বিএনপি নেতাদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।

/এএইচআর/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী