ওয়াসার পানির মূল্য বৃদ্ধির প্রস্তাব বাতিলের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৫৯আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০৪

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি

আবাসিক ও বাণিজ্যিক ক্ষেত্রে পানির মূল্য প্রায় শতভাগ বৃদ্ধির জন্য ঢাকা ওয়াসার প্রস্তাবকে অযৌক্তিক ও জনবিরোধী হিসেবে আখ্যায়িত করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ। ঢাকা ওয়াসার এই প্রস্তাব বাতিলের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে দলটি।

বুধবার (১২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এই দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, নগরবাসীকে নিরাপদ ও বিশুদ্ধ পানি দিতে পরিপূর্ণ ব্যর্থ ঢাকা ওয়াসার পানির মূল্য বৃদ্ধির প্রস্তাব সম্পূর্ণ অনৈতিক ও জনবিরোধী। ২০১৮ সালে সেপ্টেম্বর মাসেই আবাসিক ও বাণিজ্যিক সংযোগে পানির মূল্য বৃদ্ধি করেছিল তারা।

জেবেল রহমান গাণির অভিযোগ, রাজধানীর বিভিন্ন এলাকায় ওয়াসার সরবরাহ করা পানি পান করা যায় না। অন্যদিকে অনেক স্থানে পানির পাম্পের সীমানার ভেতরেই একটি সংস্থার বিশুদ্ধ পানি বিক্রি হয়। কার্ড বানিয়ে আলাদা দামে সেই পানি কিনতে হয়। ওয়াসার পানির বিলের বাইরেই গ্রাহকদের এই টাকা গুণতে হয়।

মূল্য বৃদ্ধির প্রস্তাব বাতিল করে নগরে পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহের দাবি জানিয়ে ন্যাপের দুই শীর্ষ নেতা বলেন, ‘রাজধানীতে ওয়াসার পানির বিল এক টাকাও বৃদ্ধি করা যাবে না। পর্যাপ্ত পানির সরবরাহ ও সেবার মান না বাড়িয়ে ইচ্ছে মতো পানির মূল্য বৃদ্ধির প্রস্তাবনা দিয়েছে ওয়াসা, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

/এসটিএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের