কারাবন্দি খালেদা জিয়ার সাক্ষাৎ চায় পরিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫৩আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫৩

খালেদা জিয়া

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে তার পরিবার। সাবেক এই প্রধানমন্ত্রীর ছোটভাই শামীম ইস্কান্দর গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) এ আবেদন করেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

শায়রুল কবির খান জানান, ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে স্বজনরা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে চান।

তিনি জানান, ছয়জন স্বজন সাক্ষাৎ চেয়েছেন। তারা হলেন ম্যাডামের ভাতিজা শাফিন ইস্কান্দর,  ভাতিজা বৌ অরনী ইস্কান্দর, ভাতিজা অভিক ইস্কান্দর, ভাগিনা শাহরিয়া হক, ছোট ভাইয়ের বউ কানিজ ফাতিমা ও ছোট ভাই শামীম ইস্কান্দর।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ মামলায় প্রথমে তার ৫ বছরের কারাদণ্ড হলেও পরবর্তীতে উচ্চ আদালত তার শাস্তি বাড়িয়ে ১০ বছর করে। অন্যদিকে, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাতেও তার সাত বছরের কারাদণ্ড হয়। বর্তমানে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগার থেকে তাকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মোট মামলার সংখ্যা ৩৩ টি। 

/এসটিএস/টিএন/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম