যশোর-৬, বগুড়া-১ ও গাইবান্ধা-৩ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থীদের হয়ে নির্বাচন পরিচালনার জন্য তিনটি বিশেষ কমিটি করা হয়েছে। বুধবার (৪ মার্চ) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটি ঘোষণা করেন। বিএনপি চেয়ারপারসনের মিড়িয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান।
যশোর-৬ উপনির্বাচনে দলটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে ১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু, অধ্যাপিকা নার্গিস ইসলাম, সাবেরুল হক সাবু, দেলোয়ার হোসেন খোকন, আব্দুস সামাদ বিশ্বাস, মশিউর রহমান, প্রভাষক আব্দুর রাজ্জাক ও প্রভাষক আলাউদ্দিন আলা।
বগুড়া-১ উপনির্বাচন পরিচালনায় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানকে আহ্বায়ক করে ১৪ সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- অ্যাডভোকেট মাহবুবুর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, অ্যাডভোকেট ফজলুল বারী তালুকদার বেলাল, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, মোরশেদ মিল্টন, এ কে এম আহসানুল হাবিব রাজা, মীর শাহ আলম, তৌহিদুল আলম মামুন, মাসুদুর রহমান হিরু মন্ডল, অ্যাডভোকেট নুর এ আযম বাবু ও এরফানুর রহমান রিন্টু।
গাইবান্ধা-৩ উপনির্বাচন পরিচালনায় দলটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুকে আহ্বায়ক করে ৯ সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- সাইফুল আলম সাজু, আব্দুল খালেক বাবু, জাহাঙ্গীর আলম, খন্দকার আহাদ আহমেদ, মাহমুদুন্নবী টুটুল, শহিদুজ্জামান শহিদ, অ্যাডভোকেট হানিফ বেলাল ও খন্দকার ওমর ফারুক সেলু।








