মোদির সফর ঠেকাতে সমমনা ইসলামি দলগুলোর বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২০, ১৪:৫৩আপডেট : ০৬ মার্চ ২০২০, ১৮:০৪

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বাতিলের দাবিতে শুক্রবার (৬ মার্চ) বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ করেছে সমমনা ইসলামি দলগুলো। এসব সংগঠনের উদ্যোগে জুমার নামাজের পর মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে সমমনা ইসলামি দলগুলোর নেতা ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমী বলেন, বাংলাদেশের জনগণ মোদিকে এখানে দেখতে চায় না। বাংলাদেশে মোদির আমন্ত্রণ বাতিল করা হোক।

মোদির আমন্ত্রণ বাতিল না হলে ১২ মার্চ সারাদেশে মানববন্ধনের ঘোষণা দেন নূর হোসাইন কাসেমী। সমাবেশের পর বিক্ষোভ মিছিলটি মসজিদের সামনে থেকে শুরু হয়ে পল্টনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মোদির সফর ঠেকাতে সমমনা ইসলামি দলগুলোর বিক্ষোভ এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর প্রতিহত করার ঘোষণা দেয় সমমনা ইসলামি দলগুলো। কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও সংগঠনের সমন্বয়ে গঠিত এ ফোরামটি গত সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে জানায়, মোদির ঢাকা সফর সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবে। এর আগের শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর ভারতে মুসলমানদের ওপর নির্যাতন, মসজিদ, মাদ্রাসায় আগুন দেওয়ার প্রতিবাদে ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে সমমনা ইসলামি দলগুলো।

সমমনা ইসলামি এসব দলের মধ্যে রয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, মুসলিম লীগ ও ইসলামি ঐক্য আন্দোলন।

/সিএ/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের