ক্ষমতা চিরস্থায়ী করতে বিএনপিকে ধ্বংসের চেষ্টা হচ্ছে: টুকু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২০, ২০:৩৪আপডেট : ০৬ মার্চ ২০২০, ২০:৪০

ইকবাল হাসান মাহমুদ টুকু খালেদা জিয়াকে কারাগারে রাখার পেছনে বিদেশি স্বার্থ জড়িত আছে বলেই আজকে  তাকে বের করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ক্ষমতা চিরস্থায়ী করতে বিএনপিকে ধ্বংসের চেষ্টা হচ্ছে।’

শুক্রবার (৬ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ ছাত্র ফোরাম আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৪তম কারাবন্দি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আমরা আজকে বিএনপি যে অবস্থায় আছি, সেটা আলোচনার প্রয়োজন আছে। আজকে কেন খালেদা জিয়া জেলে বন্দি? কেন তারেক রহমানকে দেশে ফেরত আসতে পারছেন না? এটা নিয়ে আমরা যদি চিন্তা ভাবনা করি, তাহলে খুব পরিষ্কারভাবে বুঝতে পারবো এর পেছনে দেশি এবং বিদেশি স্বার্থ জড়িত আছে। আর এজন্যই আজকে  খালেদা জিয়াকে জেল থেকে বের করা যাচ্ছে না।’

তিনি বলেন, ‘কাউকে ক্ষমতায় চিরস্থায়ী করার জন্য আজকে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে এবং এই শক্তিটি অনেক বড় শক্তি। এই শক্তিকে যদি ধ্বংস করতে হয়, তাহলে একমাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে এই শক্তিকে ধ্বংস করতে হবে।’

টুকু বলেন, ‘জিয়াউর রহমান বাংলাদেশে জাতীয়তাবাদের রাজনীতি এ কারণে প্রতিষ্ঠা করেছিলেন যে, বাংলাদেশের যে স্বার্থ সেই স্বার্থ রক্ষা করতে হবে। আমরা একটা ছোট্ট রাষ্ট্র। আমাদের আশেপাশে বড় বড় রাষ্ট্র আছে। তাদের প্রভাব যেনো আমাদের দেশে বিস্তার না করতে পারে, সেজন্য জাতীয়তাবাদী রাজনীতির সৃষ্টি হয়েছে।’

কর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘তোমাদের নাম ঘোষণা করে নিজের এলাকায় দুর্গ গড়ে তোলো। তাহলে খালেদা জিয়ার মুক্তি হবে। আন্দোলন কখনও হুইসেল দিয়ে হয় না। আন্দোলন তৈরি করে নিয়ে আসতে হয়। বলা হয় নেতারা আন্দোলন করে না। কর্মীরা নেতাদের আন্দোলন করতে বাধ্য করবে। এটাই হলো মূলকথা।’

আলোচনা সভায় আরও  উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, মীর হেলাল, উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের