এতিমখানা ও মাদ্রাসা শিক্ষকদের জন্য প্যাকেজ ঘোষণার দাবি খেলাফত মজলিসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২০, ২২:৩৯আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২২:৪২

এতিমখানা ও মাদ্রাসা শিক্ষকদের জন্য প্যাকেজ ঘোষণার দাবি খেলাফত মজলিসের

সীমিত আয়ের মানুষ ছাড়াও প্রবাসী, গণমাধ্যমকর্মী, এতিমখানা, কওমি মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের জন্য  সরকারের পক্ষ থেকে আর্থিকভাবে সহায়তার দাবি জানিয়েছে খেলাফত মজলিস। মঙ্গলবার ( ৭ এপ্রিল) এক বিবৃতিতে দলটি এ আহ্বান জানায়।

বিবৃতিতে বলা হয়,  বর্তমানে করোনাভাইরাস সংক্রমণ রোধে সারাদেশে লকডাউন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মানুষকে ঘরের মধ্যে থাকতে হচ্ছে। দুর্যোগে সীমিত আয়ের মানুষের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। খাদ্য সংকটসহ নানা ধরণের সমস্যায় পড়েছে সাধারণ মানুষ।  সম্প্রতি প্রধানমন্ত্রী ৭২ হাজার ৭৫০ কোটি টাকার যে আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন তা মূলত ব্যবসা-বাণিজ্যের জন্য ঋণ প্যাকেজ। কিন্তু সাধারণ অভাবগ্রস্ত বিভিন্ন মানুষের জন্য সরকারের পক্ষ থেকে আরও সহায়তা প্যাকেজ ঘোষণা করতে হবে।

দলটি জানিয়েছে  ‘করোনাভাইরাস দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি’ করেছে তারা। সেই কমিটি সামর্থ্য অনুযায়ী তৎপরতা অব্যাহত রেখেছে।  মঙ্গলবার সকালে রাজধানীর কদমতলীতে খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে দুস্থ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ হিসেবে চাল, ডাল, আটা, আলু, তেল ইত্যাদি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী