করোনা রোধে পাশে থাকতে চেয়ে প্রধানমন্ত্রীকে জাপা চেয়ারম্যানের চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২০, ১৪:৪৯আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ১৫:১৮

জিএম কাদের (ফাইল ছবি) করোনাভাইরাসের সংক্রামণ মোকাবিলায় ত্রাণকার্যক্রমসহ সরকারের সব কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে চায় জাতীয় পার্টি (জাপা)। এ ব্যাপারে জাতীয় পার্টির প্রস্তুতি ও আগ্রহের কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন দলটির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে জাপা চেয়ারম্যানের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার (৮ এপ্রিল) জাতীয় পার্টির চেয়ারম্যান স্বাক্ষরিত চিঠিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়।

চিঠিতে জিএম কাদের বলেন, 'এই দুর্যোগময় মুহূর্তে জাতীয় পার্টি জনগণের পাশে আছে। জনগণের কল্যাণে যেকোনও কাজ করতে প্রস্তুত আছে। কারোনা মোকাবিলায় সরকারের নেওয়া যেকোনও কাজে জাতীয় পার্টির অংশ গ্রহণে আগ্রহী।'

তিনি বলেন, 'জাতীয় পার্টি ইতোমধ্যেই করোনা মোকাবিলায় কেন্দ্রীয় ও বিভাগীয় সমন্বয় কমিটি গঠন করেছে। কেন্দ্র থেকে শুরু করে বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত সরকারকে সহায়তা করবে জাতীয় পার্টি।'

জিএম কাদের বলেন, ‌'বর্তমান সংকট মোকাবিলায় সরকারের ত্রাণ কার্যক্রমসহ যেকোনও কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য সরকারকে সহায়তা করতে প্রস্তুত আছে জাতীয় পার্টি।'

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের