পরামর্শের নামে আতঙ্ক না ছড়াতে ফখরুলের প্রতি কাদেরের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২০, ১৫:৫১আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ১৬:৫৫

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ওবায়দুল কাদের পরামর্শ দেওয়ার নামে মানুষের মধ্যে বিভ্রান্তি না ছড়াতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘এখন একমাত্র ফোকাসই হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। সবার সম্মিলিত প্রয়াস ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে এই সংকট উত্তরণ সম্ভব।’

আজ শনিবার (১৮ এপ্রিল) তার বাসভবন থেকে এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ এই দুর্যোগকালে সর্বোচ্চ সামর্থ্য নিয়ে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। অথচ বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে দোষারোপের রাজনীতি করছে, কাদা ছোড়াছুড়ি করছে।’

মির্জা ফখরুলের টাস্কফোর্স গঠনের প্রস্তাব প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এটা তার রাজনৈতিক প্রপাগান্ডা ছাড়া আর কিছু নয়। বিএনপির মহাসচিব আসলে কী চান, তিনি টাস্কফোর্স গঠনের নামে কী বুঝাতে চেয়েছেন তা স্পষ্ট নয়। তিনি প্রণোদনা প্যাকেজ নিয়ে বিরোধিতার জন্য বিরোধিতা করছেন। এটা থেকে তার রাজনৈতিক ফায়দা হাসিল করতে চান। কেননা এ প্যাকেজ সর্বমহলে প্রশংসিত হয়েছে।  মির্জা ফখরুল এখন জাতীয় টাস্কফোর্সের কথা বলছেন, কিছুদিন পর জাতীয় সরকারের কথা বলবেন। এটা জনগণের দুর্দশা থেকে বিষয়টিকে রাজনীতিতে নিয়ে যাওয়ার অপচেষ্টা।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিশ্ব স্বাস্থ্য সংস্হার স্বাস্থ্যবিধি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

ত্রাণ নিয়ে যে অনিয়মের কথা উঠেছে তার অনেকাংশ সত্য উল্লেখ করে তিনি বলেন, ‘কিছু সংখ্যক দুর্নীতিবাজ এই অপকর্মে জড়িত, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।’

/এমএইচবি/এফএস/এমএমজে/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি