বিএনপির ত্রাণ কার্যক্রমে বাধা দিচ্ছে সরকার: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২০, ১৭:১৭ আপডেট : ২০ এপ্রিল ২০২০, ১৭:২০

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্রাণ বিতরণ কর্মকাণ্ডে সরকার নানা কায়দায় বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একদিকে সরকারি দলের লোকজন করোনাভাইরাস মহামারিতে ত্রাণ সামগ্রী লুটপাটে ব্যস্ত, অন্যদিকে বিরোধী দলের উপর ক্রমাগত নির্যাতন চালানো হচ্ছে। সোমবার (২০ এপ্রিল) বিকালে সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে এ কথা বলেন বিএনপি মহাসচিব।
বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাস মহামারির এই সংকটময় সময়ে স্থানীয় ছাত্রদলের পক্ষ থেকে গরীব ও দুস্থ মানুষদের মাঝে খাদ্য সহায়তা প্রদানের কারণে ফেনী জেলাধীন দাগনভূঁইয়া ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রদলের সদস্য নিলয় হাসান রবিনের ওপর ছাত্রলীগের চিহ্নিত একদল সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে। বাড্ডা লিংক রোডে ত্রাণবঞ্চিত মানুষের বিক্ষোভকে কেন্দ্র করে মামলায় ঢাকা মহানগর উত্তর বাড্ডা থানার অন্তর্গত ৩৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আবুল বাশারকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। মির্জা ফখরুল এই দুটো ঘটনাকে ‘ন্যক্কারজনক’ মন্তব্য করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি আরও বলেন, বিনা অপরাধে সরকারি প্রশাসন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ গণমাধ্যম ও মুক্তচিন্তার মানুষদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হেনস্তা করে যাচ্ছে। অবিলম্বে রবিনের ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং আবুল বাশারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলা প্রত্যাহারের জোর দাবি জানান বিএনপির মহাসচিব।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে শকুনের মত ঠুকরে ছিঁড়ে খাবে আ.লীগ: রাশেদ খাঁন
দলের সঙ্গে যারা মুনাফিকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী
রাজশাহীর পথে প্রধানমন্ত্রী, একনজর দেখার অপেক্ষায় হাজারও মানুষ
সর্বশেষ খবর
বছরের একটি মাস হাড়ক্ষয় সচেতনতার জন্য নির্ধারণের প্রস্তাব ডা. জুবাইদার
বছরের একটি মাস হাড়ক্ষয় সচেতনতার জন্য নির্ধারণের প্রস্তাব ডা. জুবাইদার
চল্লিশের কোঠায় সুস্থ থাকতে ১৬টি অভ্যাস
চল্লিশের কোঠায় সুস্থ থাকতে ১৬টি অভ্যাস
প্রধানমন্ত্রীর জনসভাস্থলের পাশে মিললো যুবকের মরদেহ
প্রধানমন্ত্রীর জনসভাস্থলের পাশে মিললো যুবকের মরদেহ
বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে শকুনের মত ঠুকরে ছিঁড়ে খাবে আ.লীগ: রাশেদ খাঁন
বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে শকুনের মত ঠুকরে ছিঁড়ে খাবে আ.লীগ: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত