বিএনপি ত্রাণ দিচ্ছে, আ.লীগ নেতারা ত্রাণ চুরি করছে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২০, ১৬:০৪আপডেট : ২১ এপ্রিল ২০২০, ১৬:০৬

বিএনপি ত্রাণ দিচ্ছে, আ.লীগ নেতারা ত্রাণ চুরি করছে: রিজভী নিজেদের পকেটের টাকায় বিএনপি ত্রাণ দিচ্ছে, আর  জনগণের টাকায় কেনা ত্রাণ আওয়ামী লীগের লোকেরা চুরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর কাফরুল থানা বিএনপির উদ্যোগে ইব্রাহিমপুরে ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন তিনি।

মহামারির মধ্যে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা এবং মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে বলে উল্লেখ করে রিজভী বলেন, ‘কুষ্টিয়ায় একজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। সরকার মনে করছে বিএনপি যেভাবে মানুষের সহযোগিতায় এগিয়ে আসছে, ত্রাণ বিতরণ করছে, তাতে তাদের মুখ আর থাকছে না।’

রিজভী আরও বলেন, ‘এদিকে সরকারি দলের লোকেরা ত্রাণ চুরি করছে। বিএনপির লোকেরা পকেটের টাকায় ত্রাণ দিচ্ছে। এজন্য সরকার জুলুমের পথ বেছে নিয়েছে। মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে। তারা যতই গ্রেফতার করুক আমরা এই মহামারিতে মানুষের পাশে আছি এবং থাকবো।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘সরকারি ত্রাণ জনগণের টাকায় কেনা। সেই ত্রাণ সাধারণ জনগণ পাচ্ছে না। ত্রাণের চাল-তেল-ডাল পাওয়া যাচ্ছে আওয়ামী লীগের মেম্বার-চেয়ারম্যানের বাড়িতে। মহামারির মধ্যে শুরু হয়েছে চাল-ডাল চোরদের উৎসব।’

রিজভী বলেন, ‘দেশ একটা কঠিন অবস্থার মধ্যদিয়ে যাচ্ছে। বাংলাদেশসহ পুরো বিশ্ব মহামারির মধ্যে পতিত হয়েছে। এর কারণে প্রত্যেকটি মানুষ আতঙ্কে ও শঙ্কার মধ্যে দিন যাপন করছে। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে জনগণকে সচেতন বা করোনা প্রতিহত করার কোনও উদ্যোগ নেওয়া হয়নি। বাংলাদেশ ৮ মার্চ ৩ জন রোগী শনাক্ত হয়। সরকার তখনও কোনও ব্যবস্থা না নিয়ে অন্য কাজে ব্যস্ত ছিল।’

নিম্ন আয়ের মানুষ যারা দিন আনে দিন খায়, তারা খাবার সংগ্রহ করতে পারছে না বলে দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘তারা ক্ষুধার জ্বালায় হাহাকার করছে। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পতিত হয়েছে।’

এসময় উপস্থিত ছিলেন ড্যাবের সহকারি মহাসচিব ডা. শাকিল, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, কাফরুল থানা বিএনপির নেতাকর্মীরা।

/এএইচআর//এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী