খুনের রাজনীতিকে চিরতরে বিদায় দিতে হবে: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২০, ১৬:০৭আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১৬:০৭

শেখ জামালের ৬৭তম জন্মদিন উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, 'জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যকারী খুনিচক্র আজও রাজনৈতিক মদদপুষ্ট হয়ে সক্রিয়। আজ শেখ জামালের জন্মদিনে আমাদের প্রত্যয় হবে খুন ও খুনের রাজনীতিকে বাংলাদেশ থেকে চিরতরে বিদায় দেওয়া। এজন্য সবাইকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।'

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর বনানী কবরস্থানে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় ছেলে প্রয়াত মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামালের ৬৭তম জন্মদিন উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনকালে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ জামাল সেনাবাহিনীর একজন মেধাবী অফিসার ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, সংস্কৃতিমনা ছিলেন। তিনি কোনও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তাকে কেন হত্যা করা হলো? এই খুনের রাজনীতিকে চিরতরে বিদায় দিতে হবে।‘

বিএনপি এই দুর্যোগে জনগণের পাশে দাঁড়ায়নি উল্লেখ করে আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘ঢাকা শহরে ত্রাণের নামে ফটোসেশন আর সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করাই তাদের কাজ। এটা রাজনীতির সময় নয়, সবাই মিলে জনগণের পাশে দাঁড়াবার সময়।’ বিএনপিকে মিথ্যার রাজনীতি পরিহার করে সারাদেশে তৃণমূল পর্যায় পর্যন্ত ত্রাণ বিতরণে নিয়োজিত আওয়ামী লীগের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মন্ত্রী এসময় শেখ জামালের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান ও তার আত্মার শান্তি কামনা করে প্রার্থনায় অংশ নেন। আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও  উপ-দফতর সম্পাদক সায়েম খানসহ দলীয় নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

/এমএইচবি/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের