বাংলা ট্রিবিউন স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের পক্ষে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২০, ১৬:৩৫আপডেট : ১৩ মে ২০২০, ১৭:১৫

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি) দেশের জনপ্রিয় নিউজপোর্টাল বাংলা ট্রিবিউনের সপ্তম বছরে পর্দাপণ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বাংলা ট্রিবিউন স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের পক্ষে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে প্রত্যাশা করছি।’ বুধবার (১৩ মে) বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খানের পাঠানো এক শুভেচ্ছা বার্তায় মির্জা ফখরুল এ কথা বলেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ স্বাধীন গণমাধ্যম। স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে বর্তমানে দেশে আইনগতভাবে মুক্ত গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও বাস্তবে তা খুঁজে পাওয়া যায় না। বর্তমান সময়ে রাজনৈতিক ও ক্ষমতা শক্তির কাছে অধিকাংশ গণমাধ্যম তাদের স্বাধীন মতামত প্রকাশে বাধার সম্মুখীন হচ্ছে।

এ অবস্থার মধ্যেও দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজপোর্টাল বাংলা ট্রিবিউন প্রতিষ্ঠালগ্ন থেকে অত্যন্ত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল।

দেশ ও জনগণের স্বার্থে সব বাধা উপেক্ষা করে গণমাধ্যমকে মূল ধারায় ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, হারানো গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমকে আগের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাহলেই একটি গোষ্ঠীর হাতে বন্দি বাংলাদেশ মুক্ত হয়ে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি।

বাংলা ট্রিবিউন-এর সঙ্গে সংশ্লিষ্ট সবার সাফল্য কামনা করেন বিএনপি মহাসচিব।

/এএইচআর/টিটি/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী