ত্রাণ চুরি কোন অপরাধের মধ্যে পড়ে জানতে চান রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২০, ১৬:৩০আপডেট : ২০ মে ২০২০, ১৬:৩২

ত্রাণ চুরি কোন অপরাধের মধ্যে পড়ে জানতে চান রিজভী ত্রাণ চুরি ও প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের তালিকায় বিত্তবানদের নাম দিয়ে টাকা আত্মসাৎ করা কোন ধরনের অপরাধের মধ্যে পড়ে, তা জানতে চেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রাহুল কবির রিজভী। তথ্যমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এসব অপরাধ কোন আইনে বিচার করবেন।’

বুধবার (২০ মে) রাজধানীর রূপনগর থানা এলাকায় বিএনপি আয়োজিত ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আমার বক্তব্য নাকি ফৌজদারি অপরাধের শামিল। আমি বলতে চাই, আমরা ঝুঁকির মধ্যেও নিজেদের টাকায় সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়িয়েছি। আর  আপনারা নির্জন কক্ষে বসে বক্তব্য দিচ্ছেন এবং জনগণের টাকায় কেনা ত্রাণ তথাকথিত নির্বাচিত আওয়ামী লীগের চেয়ারম্যান মেম্বার ও দলীয় লোকজন চুরি করছে। এটা কোন ধরনের অপরাধের মধ্য পড়ে তা জানালে জনগণ উপকৃত হবে।’

তিনি আরও বলেন, ‘হাছান মাহমুদ, আপনি ও আপনার দলের লোকেরা নির্জন কক্ষে বসে বিএনপির নামে গালাগালি করছেন। আর আমরা ঝুঁকির মধ্যেও মানুষকে সহায়তা করছি। প্রধানমন্ত্রী ৫০ লাখ গরিব অসহায়কে সহযোগিতা করবেন। কিন্তু দেখা গেছে, ২০০ জন লোকের নামের বিপরীতে একটি মোবাইল নম্বর। এখান থেকে কিছু টাকা রেখে দেবেন। এটা কোন ধরনের পৈশাচিকতা। ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের এক নেতার ১৩ জন আত্মীয়-স্বজনের নাম। এটা কোন ধরনের ফৌজদারি আইনে বিচার করবেন জানতে চাই।’

বিএনপি অনেক বাধা-বিপত্তি অতিক্রম করে ত্রাণ দিচ্ছে বলে দাবি করে রিজভী বলেন, ‘মানবকল্যাণের কাজ করলেও সরকার এটা সহ্য করে না, প্রতিহিংসায় ভোগে। কেন বিএনপি গরিব মানুষকে চাল-ডাল দেবে, সহায়তা করবে। তাই কোনও না কোনও দিন আমাদের দলের নেতাকর্মীদের ধরে নিয়ে অস্বীকার করে। কিন্তু মানুষ দেখছে, পোশাক পরিহিত আইন-শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে আসে। এতে এলাকাবাসী এবং পরিবার আতঙ্কিত হয়। ধরে নিয়ে যাওয়ার একদিন কিংবা দুইদিন পর মিথ্যা মামলা দিয়ে থানায় দেয়। এরপরে কারাগারে পাঠানো হয়।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানের উদ্যোগে রূপনগরে আজ  ত্রাণ বিতরণ করা হয়। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির দফতর সম্পাদক এবিএম রাজ্জাকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী