শুধু লকডাউন করে করোনা থেকে রক্ষা পাওয়া যাবে না: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২০, ১৬:৫১আপডেট : ২০ মে ২০২০, ১৭:৩০

অসহায়দের ত্রাণ সহায়তা বেশি ঘনবসতির দেশে স্বাস্থ্যখাতে আরও বেশি গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, শুধু লকডাউন করেই করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে না। আমাদের দেশে সামাজিক ঘনত্ব অনেক বেশি। তাই স্বাস্থ্যখাতে আরও বেশি গুরুত্ব দিতে হবে। করোনা পরীক্ষা আরও বাড়াতে হবে, পাশাপাশি দ্রুত রিপোর্টের ব্যবস্থা করতে হবে। এরজন্য স্বাস্থ্যখাতে ভুর্তকি বাড়ানোর প্রয়োজন।

বুধবার (২০ মে) দুপুরে তিনশ’ ফিটের কাঞ্চন কেরাবো লাল মাহমুদ হাফিজিয়া মাদ্রাসার সামনে জাপার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের তত্ত্বাবধানে দরিদ্র ও অসহায় মানুষদের মধ্যে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের আরও বলেন, ‘এটা একটি বৈশ্বিক সমস্যা। সারা পৃথিবীর অর্থনৈতিক অবস্থার আজ বেহালদশা। পৃথিবীর উন্নত দেশগুলো করোনা মোকাবেলায় হিমশিম খাচ্ছে। সেখানে আমাদের মত দরিদ্র দেশ যেভাবে করোনা মোকাবেলায় এগিয়ে চলছে সেখানে জনগণ যদি সামাজিক দূরত্ব বজায় রাখে এবং আর কিছুদিন ঘরে অবস্থান করেন তাহলে অচিরেই আমরা সুফল পাবো।’

এসময় আরও উপস্থিত ছিলেন জাপার মহাসচিব মসিউর রহমান রাঙা, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, উপদেষ্টা হাসিবুল ইসলাম জয়, মনিরুল ইসলাম মিলনসহ স্থানীয় নেতাকর্মীরা।

 

/এসটিএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি