ছুটির উদ্দেশ্য সফল হয়েছে কিনা, সরকারকে ব্যাখ্যা দিতে হবে: রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২০, ১৮:০১আপডেট : ২৯ মে ২০২০, ১৯:৫০

আসম আবদুর রব জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আসম আবদুর রব বলেছেন, ‘করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে দেশবাসী গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে। লকডাউন বা ছুটির মূল উদ্দেশ্য সফল হয়েছে কিনা, সরকারকে তার ব্যাখ্যা দিতে হবে। লকডাউনের কোনও মূল্যায়ন না করেই সরকার অবিবেচকের মতো সিদ্ধান্ত গ্রহণ করছে। এর জন্য জাতিকে চরম মাশুল দিতে হবে।’

শুক্রবার (২৯ মে) বিকালে রাজনৈতিক সচিব গীতিকার শহীদুল্লাহ ফরায়েজী স্বাক্ষরিত বিবৃতিতে রব এসব কথা বলেন।

আসম রব বলেন, ‘দেশবাসী প্রতিদিন প্রত্যক্ষ করছে দেশে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, বাড়ছে মৃতের সংখ্যা। এটা এখন শুধু নিম্নবিত্ত বা মধ্যবিত্ত জনসাধারণের মধ্যেই সীমাবদ্ধ নেই; উচ্চবিত্ত, শিল্পপতি কেউই রেহাই পাচ্ছেন না। করোনার ঊর্ধ্বগতিতে দেশবাসী আতঙ্কগ্রস্ত। করোনা সংক্রমণ বিস্তার রোধ না করতে পারলে পরিস্থিতি ভয়াবহ হবে।’

তিনি বলেন, ‘ছুটির মূল উদ্দেশ্য ছিল করোনার বিস্তার রোধ করা। সে কাজটি গত দু'মাসে মোটেই সঠিকভাবে সম্পাদন করা হয়নি। এক কথায় গত দু'মাসের লকডাউন বৃথা গিয়েছে। এর মূল কারণ হলো, জাতিকে করোনা মোকাবিলায় উদ্বুদ্ধ করা যায়নি, জাতিকে এ জন্য ঐক্যবদ্ধও করা হয়নি।’

সরকারের ‘একলা চলো নীতি’ করোনার ভয়ঙ্কর পরিস্থিতির জন্য দায়ী বলে অভিযোগ করেন রব।

/এসটিএস/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের