'দেশের মানুষকে ভয়াবহ বিপদের দিকে ঠেলে দিয়েছে সরকার'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২০, ১৬:০৭আপডেট : ২৫ জুন ২০২০, ১৬:৩০

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাইফুল হক দেশের মানুষকে সরকার এক ভয়াবহ বিপদ ও অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ‘সরকারের ভুল, আত্মঘাতী ও সমন্বয়হীন নীতি-কৌশল করোনার উৎপাদন-পুনরুৎপাদন ঘটিয়ে চলেছে। যেভাবে তারা গায়ের জোরে চরম কর্তৃত্ববাদী শাসন ও দমন চালিয়ে ক্ষমতায় আছেন, একই পন্থায় তারা করোনা মোকাবিলার চেষ্টা করছেন।’

বৃহস্পতিবার (২৫ জুন) সচিবালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন সাইফুল হক। এর আগে তোপখানা রোড, পুরানা পল্টন মোড় ঘুরে সচিবালয়ের সামনে পুলিশের বাধার মুখে পড়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মিছিল। পরে সেখানেই সমাবেশ করে দলটি।

দায়িত্বহীন অভিযোগ করে স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্তের দাবি জানান সাইফুল হক। তিনি বলেন, ‘যে কৌশলে সরকার ক্ষমতায় টিকে আছে তা ‘একলা চলো’র আত্মম্ভরী পথ। এ পথে করোনা মহামারির উত্তরণ ঘটানো যাবে না। কর্তৃত্ব, কায়েমি মহলের চাপ, আর ভাগাভাগির দ্বন্দ্বে এখনও পর্যন্ত করোনার হটস্পটসমূহে কার্যকর লকডাউন বলবৎ করা গেল না। লকডাউন আর জোন নিয়ে রশি টানাটানিও বন্ধ হলো না।’

তার অভিযোগ, করোনা চিকিৎসা সামগ্রীর কেনাকাটাকে কেন্দ্র করে দুর্নীতি ও লুটপাট চলছে।

তিনি বলেন, ‘করোনা মহামারি চলতে থাকলে সরকারের সব উন্নয়ন প্রকল্প মুখ থুবড়ে পড়বে।’ বিক্ষোভ সমাবেশে তিনি পরিস্থিতি মোকাবিলায় সরকারের ব্যর্থতায় দেশ ও দেশের মানুষকে রক্ষায় সব গণতান্ত্রিক, প্রগতিশীল ও দেশপ্রেমিক রাজনৈতিক ও সামাজিক শক্তিকে যার যার অবস্থান থেকে সমন্বিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের সভাপতিত্বে বিক্ষোভ পূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোফাজ্জল হোসেন মোশতাক, সাইফুল ইসলাম, অরবিন্দু বেপারী বিন্দু, কেন্দ্রীয় সংগঠক মোজাম্মেল হক, আবুল কালাম প্রমুখ।

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের