'বিরোধী দল জেলখানায়, দুর্নীতি-লুটপাটে ব্যস্ত সরকারি দল'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২০, ১৪:০১ আপডেট : ২৬ জুন ২০২০, ১৪:১৬

জিয়াউর রহমানের মাজারে রুহল কবির রিজভীর সঙ্গে দলের অন্য নেতাকর্মীরা সরকারি দলের পাশাপাশি দেশে বিরোধী দল থাকা আবশ্যক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, 'আজ সরকারি দলের নেতাকর্মীরা দেশে দুর্নীতি-লুটপাট করে দাপিয়ে বেড়াচ্ছে, আর বিরোধী দলের নেতাকর্মীদের জেলখানায় আটকে রাখা হয়েছে। সরকারি দল দুর্নীতি-লুটপাট করছে, কিন্তু এসবের অভিযোগে মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের কারাগারে নেওয়া হচ্ছে।'

শুক্রবার (২৬ জুন) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষ এসব কথা বলেন তিনি।  ঢাকা মহানগর বিএনপি উত্তরের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান এর মৃত্যুতে আব্দুল আলিম নকীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা উপলক্ষে এ মাজার জিয়ারত করা হয়।

রিজভী বলেন, 'গোটা রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করার জন্যই সরকার এগুলো করছে। তারা দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু রেখেছে। সুষ্ঠু নির্বাচন দেন না। রাতের অন্ধকারে ভোট চুরি করছেন। এটা চলতে পারে না।'

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, 'গণতন্ত্রের জন্য যারা লড়াই করছে, তারা সত্যের পথে আছেন। খালেদা জিয়ার অনুপ্রেরণায় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছি। তিনি নিজে নির্যাতন সহ্য করেছেন, যন্ত্রণা ভোগ করেছেন, তারপরও মাথা নত করেননি। এই সরকারের ষড়যন্ত্রে সুদূর প্রবাসে অবস্থান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দিন-রাত সংগঠনের নেতাকর্মীদের দিকনির্দেশনা দিচ্ছেন। তাই আপনারা মনোবল হারাবেন না। যতই বাধা বিপত্তি আসুক আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবোই।'

তিনি আরও বলেন, 'আজকে গুমবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হচ্ছে। বাংলাদেশে গুম হচ্ছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে। এসব অপকর্মের সঙ্গে রাষ্ট্র জড়িত।'

এ সময় উপস্থিত ছিলেন—ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বজলুল বাসিত আঞ্জু, সহ-সভাপতি মাসুদ খান, ঢাকা মহানগর যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন প্রমুখ।

 

 

/এএইচআর/আইএ/
সম্পর্কিত
‘মুক্তিপণ’ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেলেন বিএনপি নেতা, কত দিলেন?
দেশ থেকে পালানোর পর তাদের রক্ততৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী
চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলের ড. মোশাররফ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২১ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২১ নভেম্বর, ২০২৬)
নৈরাজ্য সৃষ্টিকারীদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর
নৈরাজ্য সৃষ্টিকারীদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর
লালমাটিয়ায় গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে টাকা দাবি, যুবক আটক
লালমাটিয়ায় গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে টাকা দাবি, যুবক আটক
কাঁঠালবাগানে সিলিন্ডার বিস্ফোরণ: মায়ের মৃত্যু, আশঙ্কাজনক সন্তান
কাঁঠালবাগানে সিলিন্ডার বিস্ফোরণ: মায়ের মৃত্যু, আশঙ্কাজনক সন্তান
সর্বাধিক পঠিত
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি