দৈনিক ৬০ হাজার নমুনা পরীক্ষার সুযোগ সৃষ্টির দাবি ২০ দলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২০, ২০:৫২আপডেট : ২৬ জুন ২০২০, ২৩:১২

২০ দলীয় জোটের বৈঠকে শরিক দলের নেতারা (ফাইল ফটো)

প্রস্তাবিত বাজেট অনুমোদনের আগেই করোনা মোকাবিলায় সক্ষমতা অর্জনের লক্ষ্যে সারাদেশে দৈনিক অন্তত ৫০ থেকে ৬০ হাজার মানুষের নমুনা পরীক্ষার সুযোগ সৃষ্টি করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় জোটের সমন্বয়ক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান স্বাক্ষরিত বাজেটের প্রতিক্রিয়ামূলক এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। বিবৃতিতে উপজেলা পর্যায়ে পর্যাপ্ত টেস্ট, চিকিৎসা ও রোগের বিস্তার প্রতিরোধের সামর্থ্য সৃষ্টির লক্ষ্যে পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবিও জানায় ২০ দলীয় জোট।

কোভিড-১৯ মহামারি চলাকালে জাতীয় সংসদে পেশ করা বাজেট সম্পর্কে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের যৌথ বিবৃতিতে বলা হয়, চিকিৎসা ও রোগের বিস্তার প্রতিরোধের সামর্থ্য সৃষ্টির লক্ষ্যে পর্যাপ্ত বাজেট বরাদ্দ, সব কর্মহীন পরিবারকে স্বাস্থ্য সম্মতভাবে বেঁচে থাকার মতো ত্রাণসামগ্রী  রেশন কার্ডের মাধ্যমে যতদিন প্রয়োজন ততদিন সরবরাহ করতে হবে। গার্মেন্টস-সহ ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পে যাতে কাউকে ছাঁটাই করা না হয়, সেই শর্তে প্রয়োজনীয় ঋণ ও সহায়তা প্রদানের জোর দাবি জানায় ২০ দলীয় জোট।

বিবৃতিতে জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড. অলি আহমদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহম্মদ ইবরাহিম,  জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জমিয়তে ওলামায়ে ইসলামের (একাংশ) নির্বাহী সভাপতি নূর হোসেন কাসেমীসহ শরিক দলগুলোর নেতাদের নাম উল্লেখ করা হয়।

তবে জোটের শরিক জমিয়তের আরেক অংশের নেতা মুফতি মুহাম্মদ ওয়াক্কাস ও এলডিপির একাংশ আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিমের নাম বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের