পাটকল বন্ধ করার আত্মঘাতী সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে: রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২০, ১৮:৪৪আপডেট : ২৯ জুন ২০২০, ১৮:৫০

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। পাট এবং পাট শিল্পকে এগিয়ে নেওয়া যখন জরুরি তখন ২৫টি সরকারি পাটকল বন্ধের সিদ্ধান্ত আত্মঘাতী বলে দাবি করেছেন জেএসডি'র সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন তালুকদার। তারা বলেন, করোনার বিপর্যয়ে যখন কোটি কোটি মানুষ কর্মহীন, তখন ২৫ হাজার শ্রমিক ছাঁটাই সরকারের অবিবেচনা সুলভ সিদ্ধান্ত কোনওভাবে মেনে নেওয়া যায় না। এ সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। সোমবার (২৯ জুন) বিকালে এক যুক্ত বিবৃতিতে এসব কথা বলেন তারা।
সরকারের আওতাধীন পাটকলগুলোকে আধুনিকায়ন করার দাবি জানিয়ে তারা বলেন, শ্রমিক-কর্মচারী ও সরকারের প্রতিনিধির সমন্বয়ে অংশীদারিত্ব ভিত্তিক ব্যবস্থাপনা গড়ে তোলে তা চালু রাখতে হবে। পোশাকশিল্পের লাখ লাখ কর্মহীন শ্রমিকের সঙ্গে পাটকলের কর্মহীন শ্রমিকের দীর্ঘ মিছিল সামাজিক অস্থিরতা বৃদ্ধি করবে বলেও মনে করেন তারা।
জেএসসি শীর্ষ এই দুই নেতা বলেন, বেসরকারি খাতের পাটকলগুলো লাভজনক অবস্থায় টিকে থাকতে পারলেও সরকারের আওতাধীন জুট মিলগুলো বছরের পর বছর লোকসান করে যাচ্ছে শুধুমাত্র অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির কারণে। এর দায়ভার রাষ্ট্রকেই বহন করতে হবে।

/এএইচআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই-তিন ঘণ্টা পরপর খেলে কি সত্যিই ‘মেটাবলিজম’ বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞরা
দুই-তিন ঘণ্টা পরপর খেলে কি সত্যিই ‘মেটাবলিজম’ বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞরা
মিরপুরে টার্গেট কিলিং, কিশোর গ্যাংয়ের তাণ্ডব
মিরপুরে টার্গেট কিলিং, কিশোর গ্যাংয়ের তাণ্ডব
বাংলাদেশ সিরিজেই ইতিহাস গড়তে পারেন জশ হ্যাজলউড
বাংলাদেশ সিরিজেই ইতিহাস গড়তে পারেন জশ হ্যাজলউড
‘জিসম-২’-এ সানি লিওনের কাস্টিং ছিল একটি ‘দুর্ঘটনা’: মহেশ ভাট
‘জিসম-২’-এ সানি লিওনের কাস্টিং ছিল একটি ‘দুর্ঘটনা’: মহেশ ভাট
সর্বাধিক পঠিত
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
নারী চিকিৎসক হত্যা: জুতার ছাপের বিষয়ে যা বললেন গ্রেফতার সোহেল
নারী চিকিৎসক হত্যা: জুতার ছাপের বিষয়ে যা বললেন গ্রেফতার সোহেল