কোরবানিকে নিরুৎসাহিত করার চেষ্টা চলছে: মাওলানা ইসহাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২০, ১৯:৩৩আপডেট : ১০ জুলাই ২০২০, ১৯:৪৭

মাওলানা মোহাম্মদ ইসহাক প্রবীণ ধর্মভিত্তিক রাজনীতিক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, ‘সাধারণ দান-সদকা কোরবানির বিকল্প নয়। কোরবানি হচ্ছে ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তবে করোনাসহ বিভিন্ন সমস্যার কথা বলে ইসলামের গুরুত্বপূর্ণ আমল কোরবানিকে নিরুৎসাহিত করার চেষ্টা চলছে। যারা এমন করছে তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। যাদের ওপর কোরবানি ওয়াজিব তাদেরকে যথাযথভাবে পশু কোরবানি দিতে হবে।’

শুক্রবার (১০ জুলাই) বিকালে খেলাফত মজলিসের বৃহত্তর খুলনা জোনের বিভিন্ন শাখার শূরা সদস্যদের এক ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খেলাফত মজলিসের অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মো. আবদুল জলিল জানান, বিকাল ৩টা থেকে খেলাফত মজলিস বৃহত্তর খুলনা জোনের শাখাসমূহের শূরা সদস্যদের নিয়ে জোন পরিচালক মাওলানা এ কে এম আইউব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ ভার্চুয়াল সভা সঞ্চালনা করেন খুলনা জোনের সহকারী পরিচালক ডা. আবদুর রাজ্জাক। আলোচনায় অংশ নেন সংগঠনের যুগ্ম-মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক মো. আবদুল জলিল প্রমুখ।

 

/এসটিএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি