বিএনপি জনরোষের আতঙ্কে আছে: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২০, ১৬:৩৫আপডেট : ২৩ জুলাই ২০২০, ১৬:৩৮

 

ওবায়দুল কাদের

বিএনপি এখন মানসিকভাবে বিপন্ন বলে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নিজেরাই জনরোষের ভয়ে আতঙ্কে আছে। তিনি বলেন, ‘তারা জনগণকে সাহস না দিয়ে জনমনে আতঙ্ক ছড়াচ্ছে। তারা করোনার বেপরোয়া চালকের মতো রাজনীতিতেও বেপরোয়া আচরণ করছে।’

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর বনানীতে ফরেন এইডেড প্রজেক্ট ‘RHD’ ভবনে ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় জাইকার ঋণ সহায়তায় চলমান দুটি প্যাকেজের মাধ্যমে  দেশের উত্তরাঞ্চলে ৮টি ও দক্ষিণাঞ্চলে ১৩টি সেতু নির্মাণের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজের বাসা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ মন্তব্য করেন।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘বিএনপি মানুষের দুর্যোগ ও কষ্টে গণমাধ্যমে কথামালার ধারা বর্ষণ করে যাচ্ছে। তারা করনো আক্রান্ত মানুষের পাশে নেই। নেই কর্মহীন অসহায় মানুষের পাশে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন  অসহায় মানুষের সহায়তায় অনন্য নজির স্থাপন করেছে, তখন এই দলটি ঘরে বসে থেকে ক্লান্ত।  গৃহকোণ থেকে বুলি ছোড়া তাদের কাজ।’

তিনি বলেন, ‘সরকার এবং আওয়ামী লীগ এখন বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। বেসরকারি উদ্যোগে চলছে ত্রাণ তৎপরতা। তখনও বিএনপি নিজেদের দুর্গত মনে করে বিপন্ন বোধ করছে। তারা আসলেই মানসিকভাবে বিপন্ন। তারা নিজেরাই জনরোষের ভয়ে আতঙ্কে আছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,  ‘মির্জা ফখরুল সাহেব বলেছেন, মানুষ নাকি আতঙ্কে আছে।  তিনি ঠিকই বলেছেন মানুষ বিএনপির কর্মহীন, প্রত্যাশাহীন বাক্যবাণের আতঙ্কে আছে। তারা জনগণকে সাহস না দিয়ে জনমনে আতঙ্ক ছড়াচ্ছে। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও এখনও পর্যন্ত সরকার মানুষকে যেভাবে সহায়তা দিয়ে যাচ্ছে, বিএনপি তা মেনে নিতে পারছে না। প্রতিহিংসায় জ্বলছে। তারা প্রতিহিংসার আতঙ্কে আছে। পুড়ছে আত্মদহনে। জনগণের পাশে না থাকলে  একটি রাজনৈতিক দল এভাবে জনবিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক হয়ে পড়ে।’

তিনি  বলেন, ‘জাতীয় স্বার্থে আমি বিরোধী দলসহ সবাইকে সরকারের গঠনমূলক সমালোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি। ভুল হলে তা শুধরে দেওয়ার পরামর্শ আপনারা দিতে পারেন— এটা আমাদের প্রত্যাশা। গঠনমূলক যেকোনও সমালোচনাকে সরকার স্বাগত জানায়।’

ওবায়দুল কাদের বলেন, ‘সম্প্রতি ফেসবুকে দেশে-বিদেশে বিরোধী দলের কেউ কেউ দেশের বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে, তা মোটেও যুক্তিসঙ্গত নয়। সরকারের সমালোচনা করতে গিয়ে দেশের ক্ষতি ও ভাবমূর্তি নষ্ট না করার জন্য আমি আহ্বান জানাচ্ছি।’

চলমান বন্যায় সরকারের পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, ‘বন্যা দুর্গত এলাকার মানুষের সহায়তায় প্রয়োজনীয় সবকিছু নিয়ে এগিয়ে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়কে দিক নির্দেশনা দিয়েছেন। দুর্গত মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে আশ্রয়কেন্দ্রে। খাবারসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।’ 

তিনি আরও  বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীকে দুর্গত মানুষের পাশে থাকতে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন। দুর্গত মানুষদের রান্না করা খাবার সরবরাহে প্রশাসনকে সহযোগিতা করে আসছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বন্যায় কৃষি খাতে ক্ষতি পুষিয়ে নিতে গোশত পরিকল্পনা নেওয়া হয়েছে। আমি বন্যাদুর্গত মানুষদের মনে সাহস রাখার আহ্বান জানাচ্ছি। আপনাদের পাশে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা কোনও অবস্থাতে মনোবল হারাবেন না। আল্লাহ আমাদের সহায় আছেন। নেত্রী আমাদের পাশে আছেন।’

সেতু নির্মাণে চুক্তি স্বাক্ষর প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সড়ক অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় দেশের পশ্চিমাঞ্চলের ২৩টি জেলায় ছোট-বড় ৬১টি সেতু নির্মাণ ও পুনঃনির্মাণে গ্রহণ করা হয় ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট। প্রায় তিন হাজার কোটি টাকার এ প্রকল্পে জাপানেরসহায়তা প্রায় দুই হাজার কোটি টাকা। এ প্রকল্পে নতুন করে আরও  ২১টি সেতু নির্মাণের লক্ষ্যে আজ  নির্মাণ প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি সই হলো। চুক্তি মূল্য ৬৫০ কোটি টাকা। চুক্তি অনুযায়ী আগামী ২৪ মাসের মধ্যে এ সেতুগুলো নির্মাণ কাজ শেষ হবে।’

তিনি বলেন, ‘এই ২১টি ও আগের ৬১টিসহ মোট ৮২টি সেতু নির্মিত হলে দেশের সড়ক নেটওয়ার্ক আরও শক্তিশালী হবে। মানুষের চলাচল ও পণ্য পরিবহন সাশ্রয়ী হবে। ভ্রমণের সময় কমে আসবে।’

মন্ত্রী জাইকাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘তাদের ঋণসহায়তায় দেশের পূর্বাঞ্চলে মোট ১১৮টি নতুন সেতুসহ কাচপুর,মেঘনা ও গোমতী সেতুর নির্মাণ কাজ ইতেমধ্যেই সমাপ্ত হয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেল প্রকল্প রুট ৬ এর নির্মাণ কাজের সর্বশেষ অগ্রগতি ৪৭ ভাগ। বর্তমান ভায়াডাক্টের ওপর রেললাইন, বৈদ্যুতিক লাইন স্থাপনের কাজ এগিয়ে চলেছে। স্বাস্থ্যবিধি প্রতিপালন করে মেট্রোরেল প্রকল্পের কাজ এগিয়ে চলছে। করোনা পরিস্থিতিতে আক্রান্ত জনগণের চিকিৎসায় দুটি ফিল্ড হাসপাতাল নির্মাণ কাজ শেষ হয়ে এসেছে। এছাড়া, মেট্রো রেল রুট-১ এর নির্মাণ কাজ শুরুর লক্ষ্যে প্রাথমিক প্রস্তুতি শেষে বিস্তারিত নকশা প্রণয়নের কাজ চলছে। শুরু হয়েছে ডিপো এলাকার ভূমি অধিগ্রহণের প্রস্তুতিও। মেট্রোরেল রুট-৫ এর নর্দান অঞ্চলের কাজ শুরুর লক্ষ্যে বিস্তারিত নকশা প্রণয়নসহ অন্যান্য প্রস্তুতিমূলক কাজে সম্প্রতি পরামর্শ নিয়োগের চুক্তি হয়েছে।’

ওবায়দুল কাদের সড়ক পরিবহন মন্ত্রণালয় এবং সড়ক ও জনপথ অধিদফতরকে চলমান প্রকল্পগুলোর বাধা নিষ্পত্তি করে দ্রুত সম্পাদনের জন্য বিশেষ তদারকি টিম নির্দেশ দেন।

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম