স্বাস্থ্য ও পাট নিয়ে ১৪ দলে আলোচনায় চায় ওয়ার্কার্স পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২০, ২০:১৮আপডেট : ২৫ জুলাই ২০২০, ২১:০৫

ওয়ার্কার্স পার্টি স্বাস্থ্য খাতের দুর্নীতি ও অব্যবস্থাপনাসহ পাট খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে আলোচনা চায় জোটের শরিক রাশেদ খান মেননের নেতৃত্বাধীন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। একইসঙ্গে এ বিষয়ে জোটগতভাবে সরকারের সঙ্গে আলোচনা করতে সমন্বয়ক, মুখপাত্র ও সংশ্লিষ্ট দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
শনিবার (২৫ জুলাই) সকালে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠকে এসব আহ্বান জানানো হয়। এদিন সন্ধ্যায় কামরূল আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য বলা হয়েছে।
ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভায় গৃহীত এক প্রস্তাবে বলা হয়, করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের সামগ্রিক আচরণে জনগণ হতাশ ও ক্ষুব্ধ।
ওয়ার্কার্স পার্টির প্রস্তাবে স্বাস্থ্যমন্ত্রী প্রসঙ্গে বলা হয়েছে, করোনা সংক্রমণ রোধে তার ভাল নম্বর পাওয়ার আত্মতৃপ্তিমূলক বক্তব্য বালখিল্যতা। তিনি সম্ভবত নিজেই নিজেকে নম্বর দিচ্ছেন।
সভার শুরুতে অকাল প্রয়াত পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান কাবুল, ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম, জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, সাংস্কৃতিক নেতা কামাল লোহানী, বিশিষ্ট অধ্যাপক প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল এই সভায় পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা রাজনৈতিক রিপোর্ট করেন। শোক প্রস্তাব পাঠ করেন পলিটব্যুরো সদস্য কামরূল আহসান। সাংগঠনিক রিপোর্ট পেশ করেন পলিটব্যুরো সদস্য নুর আহমদ বকুল, পার্টির তহবিল সংক্রান্ত রিপোর্ট করেন কেন্দ্রীয় কমিটির সদস্য তপন দত্ত চৌধুরী।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ