পুলিশকে হত্যার হুমকি দেওয়া সেই যুবলীগ নেতা বহিষ্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২০, ২৩:০৫আপডেট : ২৯ জুলাই ২০২০, ০০:২৪

সার্জেন্ট ফরহাদ ও যুবলীগ নেতা জুয়েল রানা রাজধানী ঢাকার পল্লবী থানা যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানাকে বহিষ্কার করা হয়েছে। কর্তব্যরত এক পুলিশ সার্জেন্টকে হত্যার হুমকি দেওয়ায় তার বিরুদ্ধে মঙ্গলবার (২৮ জুলাই) এ ব্যবস্থা নেওয়া হয়। যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বাংলা ট্রিবিউনকে বলেন, শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় রানাকে বহিষ্কার করা হয়েছে।
প্রসঙ্গত, সার্জেন্ট আল ফরহাদ মোল্লা নামে পুলিশের এক ট্রাফিক কর্মকর্তা গত ২৬ জুলাই রাতে তাকে হত্যাচেষ্টার অভিযোগে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। তাতে তিনি বলেন, ২৬ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর কালশী মেইন রোডে দায়িত্ব পালনকালে জুয়েল রানা পিস্তল বের করে তাকে হত্যার হুমকি দেন।এর ৪-৫ মিনিট পর জুয়েল রানা তার আরও সহযোগীদের নিয়ে কালশী পুলিশ বক্সের সামনে হামলা করে আমাকে চড়-থাপ্পড়, লাথি, কিল, ঘুষি মারে।
মামলার পরই ঘটনাটি সামনে আসে। যুবলীগের নেতারা খোঁজ-খবর নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন।

/এমএইচবি/এমআর/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী