ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনও সমাধান নয়: ইসলামী ঐক্যজোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২০, ২০:১৯আপডেট : ১২ আগস্ট ২০২০, ২০:২১

ইসলামী ঐক্যজোট ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনও সমাধান নয়। এই কলঙ্কের সংস্কৃতি থেকে বের হয়ে সঠিক তদন্তের মাধ্যমে বিচারকার্য পরিচালনা করতে হবে। মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানকে ‘ক্রসফায়ারের’ নামে বিচারবহির্ভূতভাবে হত্যা করার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেছেন ইসলামী ঐক্যজোটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী। বুধবার (১২ আগস্ট) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের হত্যার পরিকল্পনাকারী, নির্দেশদাতা, সংঘটনকারী ও ধামাচাপা দেওয়ার চেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মাওলানা আবুল হাসানাত আমিনী। তিনি বলেন, ‘সব নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। বিনা বিচারে কাউকে হত্যা করার অধিকার ইসলামে নেই। প্রচলিত আইনও এটাকে সমর্থন করে না। সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদকে সন্দেহজনক মনে হলে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা যেতো। কিন্তু টেকনাফ থানা পুলিশ কোনও জিজ্ঞাসাবাদ, তদন্ত ও বিচার ছাড়াই মেজর সিনহাকে গুলি চালিয়ে হত্যা করে মানবাধিকার ও আইনের চরম লঙ্ঘন করেছে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে চরম অবনতি ঘটেছে, এই হত্যাকাণ্ডই তার জ্বলন্ত প্রমাণ।’

হাসনাত আমিনী আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনের ঊর্ধ্বে নয়। আইন মেনেই তাদেরকে দায়িত্ব পালন করতে হবে। ইদানিং দেখা যাচ্ছে, আইনের অপব্যবহার করে এই বাহিনীর কতিপয় সদস্য মানুষের জান-মালের ক্ষতি করে নিজেদের আখের গোছাচ্ছে, তাদের ক্ষমতার রশি টেনে ধরতে হবে।’

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের