মঙ্গলবার থেকে ৩টি আসনের মনোনয়ন ফরম বিতরণ করবে জাপা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২০, ১৬:০২আপডেট : ২৪ আগস্ট ২০২০, ১৬:০২

জাতীয় পার্টি আগামীকাল মঙ্গলবার (২৫ আগস্ট) থেকে পাবনা-৪, ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে আগ্রহী প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ করবে জাতীয় পার্টি (জাপা)। সোমবার (২৪ আগস্ট) জাপা চেয়ারম্যানের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাপা চেয়ারম্যানের প্রেস উইং থেকে জানানো হয়, ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের তফসিল ঘোষণার পর এই দুই আসনে আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের তারিখ জানিয়ে দেওয়া হবে।

জাপা সূত্রে বলা হয়, জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয় থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হবে। ২৯ আগস্ট পর্যন্ত প্রার্থীদের পূরণ করা মনোনয়ন ফরম পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে গ্রহণ করা হবে।পাবনা-৪ আসনের জন্য ৩১ আগস্ট বেলা ১১টায়  পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

এতে বলা হয়, আগ্রহী প্রার্থীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। দলীয় প্রার্থীদের স্বাস্থ্যবিধি মেনে এবং লোকসমাগম না করে মনোনয়ন ফরম গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে।

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের