শেখ হাসিনা কখনও হত্যার রাজনীতি করেননি: মতিয়া চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২০, ১৬:২৮ আপডেট : ২৪ আগস্ট ২০২০, ১৯:২৪

জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় মতিয়া চৌধুরীসহ আওয়ামী লীগ নেতারা শেখ হাসিনা হত্যার রাজনীতি বন্ধ করতে চান বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। তিনি বলেন, ‘তার ওপর বারবার আঘাত এলেও তিনি কখনও হত্যার রাজনীতি করেননি। তিনি হত্যার রাজনীতির বিরুদ্ধে অবিচল।’

সোমবার (২৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আইভি রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেগম আইভি রহমান মৃত্যুবার্ষিকী পালন কমিটি-২০২০ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার মানবিক রাজনীতি থেকে বিএনপিকে রাজনীতি শেখার আহ্বান জানিয়ে মতিয়া চৌধুরী বলেন, ‘পাপ কখনও চাপা থাকে না। তাদের পাপ বিশ্বব্যাপী প্রচার হয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলার দায় বিএনপি কোনোভাবেই এড়াতে পারে না। রাজনীতি করতে চাইলে রাজপথে আসুন। রাজনীতি করেন। হত্যার রাজনীতি করবেন না।’

অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘২১ আগস্টে যে গ্রেনেড হামলা হয়েছিল, তা হলো বিএনপির পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় সন্ত্রাস ও হত্যাকাণ্ড। এ কারণে দেশের নির্বাহী প্রধানমন্ত্রী হিসেবে সে সময়কার প্রধানমন্ত্রী খালেদা জিয়া দায় এড়াতে পারেন না। দেশবাসী চায়, খালেদা জিয়াকেও বিচারের আওতায় আনা হোক। আমরাও তাই চাই।’

২১ আগস্টের গ্রেনেড হামলার সঙ্গে বিএনপি জড়িত ছিল না বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতির নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘গ্রেনেড হামলার পরপরই ঘটনাস্থলে টিয়ারশেল নিক্ষেপ, আহতদের চিকিৎসা না দেওয়া, সিটি করপোরেশনের গাড়ি দিয়ে আলামত ধুয়ে ফেলা প্রমাণ করে, এর সঙ্গে বিএনপি জড়িত ছিল। আর এখন মির্জা ফখরুল মিথ্যাচার করছেন। এমন নির্লজ্জ মিথ্যাচার বিশ্বের আর কোনও রাজনীতিক করেননি। কারণ, গ্রেনেড হামলাকারীরাই বলছে এ হামলার পরিকল্পনা হাওয়া ভবনে হয়েছে।’

আলোচনা সভায় আরও উপস্থি ছিলেন বেগম আইভি রহমান মৃত্যুবার্ষিকী পালন কমিটির সভাপতি এম এ করিম, আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সাংবাদিক মানিক লাল ঘোষ প্রমুখ।

/এইচএন/আইএ/এমওএফ/
সম্পর্কিত
কলকাতায় মারা গেলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি
দুই বছর পর কবর থেকে তোলা হলো সেলিম খান ও তার ছেলের মরদেহ
সর্বশেষ খবর
ভারতের আন্দোলনরত তরুণদের পাশে থাকার ঘোষণা নাহিদ ইসলামের
ভারতের আন্দোলনরত তরুণদের পাশে থাকার ঘোষণা নাহিদ ইসলামের
ছয় মাসের সাজা থেকে বাঁচতে ৫ বছর পলাতক, অবশেষে গ্রেফতার
ছয় মাসের সাজা থেকে বাঁচতে ৫ বছর পলাতক, অবশেষে গ্রেফতার
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
সর্বাধিক পঠিত
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা