সেপ্টেম্বরের মধ্যে ছাত্রলীগের সব ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি চান নানক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২০, ২১:২৩আপডেট : ২৭ আগস্ট ২০২০, ২১:২৫

জাহাঙ্গীর কবির নানক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ছাত্রলীগের যে কমিটিগুলো হয়নি, সে কমিটিগুলো আগামী সেপ্টেম্বরের মধ্যেই  পরিপূর্ণ করতে হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংগঠনটির সভাপতি-সাধারণ সম্পাদকের প্রতি আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার ( ২৭ আগস্ট) বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর ছাত্রলীগ দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় তিনি  এই অনুরোধ জানান।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ  ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবু আহম্মেদ মান্নাফী, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ অনেকে। মহানগর ছাত্রলীগ দক্ষিণের সভাপতি মেহেদেী হাসানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদের পরিচালনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নানক বলেন, ‘পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত মেজর জিয়াকে মুক্তিযুদ্ধের মধ্যে ঢুকিয়ে দিয়ে চর হিসেবে আমার মুক্তিযুদ্ধকে ব্যাহত করার চেষ্টা করেছিল। এরই ফলশ্রুতিতে জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে মেনে নিতে পারে নাই। জিয়াউর রহমান খুনি মোশতাক যেমনই বঙ্গবন্ধু হত্যায় জড়িত ছিল, ঠিক তেমনি খালেদা-তারেক- মুজাহিদ ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যা প্রচেষ্টা চালিয়েছিল।’

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকের উদ্দেশে নানক বলেন, ‘যে কমিটিগুলো হয়নি, আগামী সেপ্টেম্বরের মধ্যেই সেই কমিটিগুলো পরিপূর্ণ করতে হবে। সেই কমিটিগুলো যেমন— মহানগর, তেমনই থানা কমিটি, ওয়ার্ড কমিটি,  বিশ্ববিদ্যালয় কমিটি,  জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমিটি, সব কমিটিগুলোর স্ট্র্যাকচার দাঁড় করাতে হবে।’

/এমএইচবি/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের