মনোনয়ন কেন্দ্র করে বিএনপির গুলশান অফিসে সংঘর্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২০, ২০:১৪আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ২১:০৮

মনোনয়ন কেন্দ্র করে বিএনপির গুলশান অফিসে সংঘর্ষ ঢাকা-১৮ আসনের মনোনয়নকে কেন্দ্র করে শুক্রবার (১১ সেপ্টেম্বর) নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের হাতাহাতির পর দলটির নেতাকর্মীরা এবার গুলশান কার্যালয়ে গিয়ে মারামারিতে লিপ্ত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে বিএনপির মনোনয়ন বোর্ডের সভা চলাকালীন কার্যালয়ের বাইরে ঢাকা-১৮ আসনের প্রার্থী হতে আগ্রহী যুবদল নেতা এসএম জাহাঙ্গীর হোসেন ও বিএনপি নেতা কফিল উদ্দীনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিএনপির গুলশান কার্যালয়ের একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, শনিবার বিকাল চারটার দিকে ঢাকা-১৮ আসনে মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর হোসেন ও কফিল উদ্দিনের সমর্থকরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

মনোনয়ন কেন্দ্র করে বিএনপির গুলশান অফিসে সংঘর্ষ
গুলশান থানার ডিউটি অফিসার এস আর অমিত ভট্টাচার্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার বিকাল সাড়ে চারটার দিকে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সংঘর্ষের খবর আসে। এতে কেউ কোনও অভিযোগ করেনি। কোনও গ্রেফতার বা আটকও নেই।’ রাত পৌনে আটটা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক ও পুলিশ মোতায়েন আছে বলে জানান পুলিশ কর্মকর্তা অমিত ভট্টাচার্য।
প্রত্যক্ষদর্শী একাধিক ছাত্রদল নেতা জানান, কার্যালয়ের বাইরে সমর্থকদের সংঘর্ষের রেশ এসে ছড়িয়ে পড়ে ভেতরে অপেক্ষমাণ মনোনয়ন প্রত্যাশীদের মধ্যেও। ভেতরে কোনও-কোনও প্রার্থীকে উচ্চস্বরে চিৎকার করতে দেখা গেছে। কোনও-কোনও মনোনয়ন প্রত্যাশী কার্যালয়ের কর্মকর্তাদের কাছে বিচার দাবি করেন।

মনোনয়ন কেন্দ্র করে বিএনপির গুলশান অফিসে সংঘর্ষ

কফিল উদ্দিনের একজন সমর্থক দাবি করেন, জাহাঙ্গীরের সমর্থকদের হামলায় কফিল উদ্দিনের সমর্থকদের অন্তত ১০-১২ জন আহত হয়েছে। সংঘর্ষের পর কার্যালয়ের ভেতরেও দুই নেতা বাকবিতণ্ডায় লিপ্ত হন বলে দাবি করেন কেউ কেউ।
রাত আটটায় এ প্রতিবেদন লেখার সময় বিএনপির মনোনয়ন বোর্ডের সভা চলছিল। ভার্চুয়াল সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করছেন। সভায় স্থায়ী কমিটির সদস্যরাও অংশগ্রহণ করেছেন।

মনোনয়ন কেন্দ্র করে বিএনপির গুলশান অফিসে সংঘর্ষ

আরও পড়ুন: বিএনপি কার্যালয়ে ভিড়-বিশৃঙ্খলা

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের