নুরকে আইনি সহায়তা দেবে ড. কামালের গণফোরাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৯আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৩

ড. কামাল হোসেন ও নুরুল হক নুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া। তারা বলেন, প্রয়োজনে গণফোরাম নুরসহ আন্দোলনরত সব নেতাকে আইনি সহায়তা প্রদান করবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তারা।
বিবৃতিতে গণফোরামের এই শীর্ষ দুই নেতা বলেন, ক্ষমতাসীন দলের একটি বিশেষ অঙ্গসংগঠনের মহিলা কর্মীদের দিয়ে মিথ্যা ও নোংরা মামলা দায়ের করে নুরকে হয়রানি করা হচ্ছে। অতীতেও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে গরু চুরির মামলা দিয়ে হয়রানি করেছিল, কিন্তু শেষ রক্ষা পায়নি। আমরা সরকারকে এই রাজনৈতিক নোংরামি বন্ধের আহ্বান জানাচ্ছি।

/এএইচআর/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম