অপরাধীদের সঙ্গে নেতাদের সন্ধি বিচ্ছেদ করতে হবে: ইনু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২০, ১৬:০২আপডেট : ০২ অক্টোবর ২০২০, ১৬:০৩

অপরাধীদের সঙ্গে নেতাদের সন্ধি বিচ্ছেদ করতে হবে: ইনু জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘অপরাধী যেই হোক তার ঠিকানা জেলখানা। কোনও দল ও সংগঠন অপরাধীদের ঠিকানা হতে পারবে না। অপরাধীদের আশ্রয়দাতা নেতাদের মুখোশ খুলে দিতে হবে। অপরাধীদের সঙ্গে নেতাদের সন্ধি বিচ্ছেদ করে দিতে হবে।’

শুক্রবার (২ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের  সহযোগী যুব সংগঠন জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সভায় এসব কথা বলেন হাসানুল হক।

ইনু বলেন, ‘‘রাজাকাররা যেমন সমাজে মাথা উঁচু করে চলতে পারে না, ঠিক তেমনি দুর্নীতিবাজ-লুটেরা-ধর্ষকদেরও সমাজে মাথা উঁচু করে চলতে দেওয়া যাবে না। তাদের বেপরোয়া ভাব দমাতে ‘তুই রাজাকার’-এর মতোই ‘তুই দুর্নীতিবাজ’, ‘তুই লুটেরা’, ‘তুই ধর্ষক’ আওয়াজ তুলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’’

জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, সহ-সভাপতি কাজী সালমা সুলতানাসহ অনেকে বক্তব্য রাখেন।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের