লংমার্চে হামলাকারীদের দল-মুখ না দেখে গ্রেফতারের দাবি ইনুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২০, ১৯:১৩আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ১৯:১৫

হাসানুল হক ইনু নোয়াখালী অভিমুখে ঢাকা থেকে যাওয়া ধর্ষণবিরোধী লংমার্চ-কর্মীদের ওপরে হামলার প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার।

শনিবার (১৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাসদের নেতারা বলেন, ‘আজ ফেনীতে ধর্ষণবিরোধী লংমার্চে সরকারি দলের পরিচয় ব্যবহার করে গুণ্ডাবাহিনীর হামলার তীব্র নিন্দা জানাই। মুখ না দেখে, দল না দেখে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে দলের এই দুই শীর্ষ নেতা বলেন, ‘খোদ প্রধানমন্ত্রী যখন ধর্ষকদের বিরুদ্ধে সোচ্চার, তখন সরকারি দলের নাম ব্যবহার করে ধর্ষণবিরোধী কর্মসূচিতে হামলা প্রধানমন্ত্রীর প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন, প্রধানমন্ত্রীর ভাবমূর্তিকে কালিমালিপ্ত করা এবং ধর্ষকদের উৎসাহিত করার এক জঘন্য ঘটনা।’

/এসটিএসি/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে