ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে পূজার শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২০, ২০:১৪আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ২০:১৬

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকেশ্বরী কেন্দ্রীয় পূজামণ্ডপে গিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৪ অক্টোবর) বিকালে পূজামণ্ডপ পরিদর্শন করে দলের পক্ষ থেকে এই শুভেচ্ছা জানান তিনি।
ফখরুল বলেন, বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে শারদীয় শুভেচ্ছা জানাতে এখানে এসেছি। আমরা জানি, এবার কোভিড-১৯ এর জন্য আপনাদের অনেক বিধি-নিষেধের মধ্য দিয়ে এই পূজা পালন করতে হচ্ছে। দুর্গা উৎসবের অনেক কিছু আপনারা পালন করতে পারছেন না।
তার ভাষ্য, ‘আমরা বিশ্বাস করি যে, দেবী দুর্গা যে পৃথিবীতে অবির্ভূত হয়েছিলেন অসুরকে পরাজিত করবার জন্যে, অসত্যকে দূর করে সত্যকে প্রতিষ্ঠা করবার জন্য। এখনও সেই অন্যায়ের বিরুদ্ধে, সেই অসত্যের বিরুদ্ধে, অসুন্দরের বিরুদ্ধে সংগ্রাম করে লড়াই করে আমাদেরকে ন্যায় ও সুন্দরকে প্রতিষ্ঠা করতে হবে।’
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক মানুষ। বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান আমরা সবাই একসঙ্গে বাস করছি। ১৯৭১ সালের যে গণতন্ত্রের চেতনা সেই চেতনাকে ধারণ করে আমরা এদেশে বাস করছি।

ঢাকেশ্বরী কেন্দ্রীয় পূজামণ্ডপে পৌঁছলে মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মণ্ডল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক নেতা তাপস কুমার পাল, কাজল দেবনাথসহ পূজা উদযাপন কমিটির নেতারা বিএনপি মহাসচিবকে স্বাগত জানান। পরে বিএনপি মহাসচিব নেতাদের সঙ্গে দুর্গা প্রতিমার কাছে কিছু সময়ে অবস্থান করেন। তিনি ভক্ত-পূণ্যার্থীদেরও শারদীয় শুভেচ্ছা জানান।

এ সময়ে বিএনপির হাবিব উন নবী খান সোহেল, গৌতম চক্রবর্তী, ইশরাক হোসেন, অমলেন্দু দাশ অপু, মীর নেওয়াজ আলী নেওয়াজ, রমেশ দত্ত, মহানগরের কাজী আবুল বাশার, মীর আশরাফ আলী আজম, ছাত্রদলের ইকবাল হোসেন শ্যামলসহ নেতারা উপস্থিত ছিলেন।

 

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী