ফ্রান্সকে ক্ষমা চাওয়ার আহ্বান জামায়াতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২০, ১৯:২৫আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১৯:২৮

রাজধানীর বাড্ডায় জামায়াতের মিছিল, ছবি: দলের প্রচার বিভাগের সৌজন্যে

ফ্রান্সের একটি ভবনে ইসলাম ধর্মের নবী হযরত মুহাম্মদ সা. এর ‘ব্যঙ্গচিত্র’ প্রদর্শনের জন্য দেশটিকে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে জামায়াতের একটি বিক্ষোভে এ আহ্বান জানান ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন। এদিন বিকালে উত্তর বাড্ডা এলাকায় বিক্ষোভ মিছিল করেন সংগঠনের ঢাকা মহানগর উত্তর শাখার নেতাকর্মীরা। মিছিলটি আইনশৃঙ্খলা বাহিনীর কোনও বাধা ছাড়াই বাড্ডা লিঙ্ক রোডে এসে শেষ হয় বলে জানান দলটির প্রচার সহকারী এস এম আব্দুল্লাহ।

মিছিলপূর্ব জমায়েতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সেলিম উদ্দিন বলেন, ‘ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে একটি বহুতল ভবনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হচ্ছে। এর আগে দেশটির একটি ম্যাগাজিনে একই ধরনের ঘটনা ঘটিয়ে  বিশ্বের মুসলিমদের আবেগ-অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে। ফলে পুরো মুসলিম উম্মাহই বিক্ষুব্ধ ও প্রতিবাদ মুখর হয়ে উঠেছে।’

এসময় সমাবেশে উপস্থিত ছিলেন— লস্কর মোহাম্মদ তসলিম, দেলাওয়ার হোসাইন, নাজিম উদ্দীন মোল্লা ও ডা. ফখরুদ্দীন মানিক, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম